bdporikroma
২৭ ডিসেম্বর ২০২৫, ২:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মধ্যরাতে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, আহতদের হাসপাতালে পাঠাল ফায়ার সার্ভিস

মোঃ স্বপন বেপারী

ঘন কুয়াশার কারণে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের ছনবাড়ী ব্রিজের ওপর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
শুক্রবার ২৭ ডিসেম্বর রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়েতে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে। পরে বিকল্প সড়ক ব্যবহার করে যান চলাচল স্বাভাবিক করা হয়।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা টুংগিপাড়া এক্সপ্রেস নামের যাত্রীবাহী বাসটি (ঢাকা মেট্রো-ব ১৪-১১০৩) ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। দুর্ঘটনাকবলিত বাসটি বর্তমানে হাঁসাড়া হাইওয়ে থানার হেফাজতে রয়েছে।
দুর্ঘটনায় আহতরা হলেন
১. নিয়ামত (২২), পিতা: গাউস সিকদার, উপজেলা: কোটালিপাড়া, জেলা: গোপালগঞ্জ
২. ইয়াছিন, পিতা: রম্বু খলিফা, টুংগিপাড়া, গোপালগঞ্জ
৩. হায়দার আলী, পিতা: আবেদ আলী, মোল্লারহাট, বাগেরহাট
৪. আমেদ মিয়া, পিতা: সোনা মিয়া, মোল্লারহাট, বাগেরহাট
৫. জুলেখা আক্তার, স্বামী: আসাদুজ্জামান, মোল্লারহাট, বাগেরহাট
৬. রেজবি মিয়া, পিতা: মাসুদ মিয়া, মোল্লারহাট, বাগেরহাট
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে কাজ করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে নালিতাবাড়ীর ২ প্রতিষ্ঠানকে জরিমানা

সুনামগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশায় নতুন নম্বর প্লেট প্রদানের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

রাজধানীর গেণ্ডারিয়ায় মাদক উদ্ধার’কে কেন্দ্র করে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় মোহম্মদ শাহীন সুত্রাপুরে  গ্রেফতার 

বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে নড়াইলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

মহিযখাল উচ্চ বিদ্যালয়ে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক সভা

মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে

৫ বছরের ছাদিয়ার হার্টে ৫টি ছিদ্র, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা

নালিতাবাড়ীতে শিশু আয়শার চিকিৎসার খোঁজখবর নিলেন বিএনপির নেতৃবৃন্দ

সুনামগঞ্জে শ্রীকৃষ্ণ ও রাধারানীর আবির্ভাব তিথি উপলক্ষে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা

শ্রীনগরে বিলুপ্তির পথে মাটির তৈরি কৃত হাড়ি পাতিল

১০

মতলব উত্তরে পুলিশের উদ্যোগে মোহনপুর ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

১১

মতলব উত্তরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ গর্ভপাতের পর ৪০ হাজার টাকায় মীমাংসার চেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক

১২

উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬

১৩

মেহেরপুরে সাবেক এসপির পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, ডিবির অভিযানে গ্রেপ্তার ২

১৪

লৌহজংয়ে ৭০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

মেয়াদোত্তীর্ণ বীজ ও নোংরা পরিবেশে আইসক্রিম উৎপাদন, লৌহজংয়ে জরিমানা ৫২ হাজার

১৬

পটিয়ায় বিএনপির প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় সদস্য সাবেক এমপি নজরুল ইসলাম চৌধুরীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকারসহ মালামাল লুট

১৭

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের শেষ বিদায় জাতির শ্রেষ্ঠ সন্তানকে গার্ড অফ অনারে সমাহিত, শোকে স্তব্ধ গাজীপুর সুনামগঞ্জ

১৮

সড়ক নিরাপত্তায় শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযান, জরিমানা ১৭ বাসকে

১৯

জলবায়ু সংকট মোকাবিলায় আজকের পদক্ষেপই আগামীর নিরাপত্তা নিশ্চিত করবে: পরিবেশমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST