শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ফুল দিয়ে বরণ ও শুভেচ্ছা জানানোর পর উপজেলা হলরুমে নবনির্বাচিত শেরপুর-২ আসনের সংসদ সদস্যের সাথে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাদের
এক মতবিনিময় সভা অনুষ্ঠিত।
উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা আফরিনের সভাপতিত্বে সকল দপ্তরের কর্মকর্তাগণ ছাড়াও উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দগণ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী বলেন- কোন ব্যাক্তি বা নেতার কথায় নয় সরকারি কর্মকর্তারা স্বাধীন ভাবে তাদের কাজ করবেন। এলাকার উন্নয়নে আমাদেরকে আন্তরিক ভাবে কাজ করতে হবে, জনগণের দোয়ারে সেবা পৌঁছে দিতে হবে। তিনি প্রশাসনের উদ্দেশ্যে আরো বলেন, সততা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। দায়িত্বে অবহেলা এবং অনিয়ম-দুর্নীতি কোন ভাবেই বরদাশত করা হবেনা।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST