নাদিম আহমেদ অনিক
১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৮:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁয় ছয়টি আসনের পাঁচটিতে বিএনপির জয়

অবশেষে নওগাঁয় উৎসব ও আনন্দমুখর এবং সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে বৈষম্যহীন নতুন বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে ঘোষিত ফলাফলে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি। জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতেই বিএনপি ও একটি বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী বিজয়ী হয়েছেন। বৃহষ্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বেসরকারি ভাবে ফলাফল ঘোষনা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) কোন হানাহানি ব্যতিত সকাল সাড়ে ৭টা থেকে বিকেলে সাড়ে ৪টা পর্যন্ত নওগাঁর ১১টি উপজেলার ৭৮২টি কেন্দ্রে বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। অনেক বছর পর একটি মনোরম ও ভয়ভীতিহীন পরিবেশে হাসি মাখা মুখে ভোট প্রদান করে জেলার সকল শ্রেণিপেশার মানুষরা। ছেলেদের সহযোগিতায় ৯৬বছর বয়সের বয়োবৃদ্ধসহ শারীরিক প্রতিবন্ধী মানুষরাও উৎসবমুখর পরিবেশে তাদের ভোট প্রদাণ করেছেন। ভোটকে কেন্দ্র করে যেন কেউ কোন ধরণের অরাজকতা সৃষ্টির কোন সুযোগ না পায় সেই জন্য পুরো জেলাকে নিরাপত্তার চাঁদরে মুড়িয়ে রেখেছিলো জেলা পুলিশ। এছাড়া দলবল সহকারে জেলার বিভিন্ন ভোট কেন্দ্রে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের ঝটিকা সফর ভোটারদের মাঝে ভিন্ন ধরণের এক সাহস ও অনুপ্রেরণার সৃষ্টি করেছিলো।
জেলার ৬টি আসনে বিএনপি, জামাত, স্বতন্ত্রসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৩২জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করেন। ৬টি আসনে ভোটার ছিলো ২৩ লাখ ২৯ হাজার ৫৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ছিলো ১১ লাখ ৫৯ হাজার ৭৬৪ জন এবং নারী ভোটার ছিলো ১১ লাখ ৬৯ হাজার ৮০৭ জন। এদের মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার ছিলো মোট ২১জন।
ভারতীয় সীমান্ত ঘেষা নওগাঁ-১ (সাপাহার, পোরশা ও নিয়ামতপুর) ভোটকেন্দ্র ১৬৬টি। সবকটি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী মোস্তাফিজুর রহমান ধানের প্রতীকে ১ লাখ ৭৩ হাজার ৮৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহা: মাহবুবুল আলম দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৫৩ হাজার ৮১৬ ভোট পেয়েছে।
ভারতীয় সীমান্ত ঘেষা নওগাঁ-২ (ধামইরহাট ও পত্নীতলা) ভোটকেন্দ্র ১২৪টি। সবকটি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী দাঁড়িপাল্লা প্রতীকে মো. এনামুল হক ১ লাখ ৪১ হাজার ৫২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম সামসুজ্জোহা খান ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছে ১লাখ ৩৪ হাজার ৫৩৩।
নওগাঁ-৩ (বদলগাছী ও মহাদেবপুর) ভোটকেন্দ্র ১২৪টি। সবকটি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী মো. ফজলে হুদা বাবুল ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬৫ হাজার ৬৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহফুজুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ১৭ হাজার ৮৩৮ ভোট পেয়েছে।
নওগাঁ-৪ (মান্দা) ভোটকেন্দ্র ১১৭। সবকটি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী ডা: ইকরামুল বারী টিপু ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩৩ হাজার ৮০১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: আব্দুর রাকিব দাঁড়িপাল্লা প্রতীকে ৯৬ হাজার ৮১৪ ভোট পেয়েছে।
নওগাঁ-৫ (নওগাঁ সদর) ভোটকেন্দ্র ১১৮টি। সবকটি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী জাহিদুল ইসলাম ধলু ধানের শীষ প্রতীকে ১ লাখ ২৮ হাজার ৩৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু সাদাত মো. সায়েম ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৩ হাজার ২৩৬ ভোট পেয়েছে।
নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) ভোটকেন্দ্র ১১৫টি আসন। সবকটি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী শীষ প্রতীকে শেখ মো. রেজাউল ইসলাম রেজু ১ লাখ ৮হাজার ৭০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: খবিরুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে ৯৫ হাজার ৮৮৬ ভোট পেয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দ্রগঞ্জে ডিএনসির অভিযানে ১২৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

মহম্মদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি

রাজবাড়ীতে পাওনা টাকার জেরে জাহিদ ফকির  হত্যা মামলার এজাহারনামীয় ০১ নং আসামি রাতুল  গ্রেফতার 

নওগাঁয় যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আলোকিত সমাজ গড়তে ঐক্যবদ্ধ—রমজানে দেড় শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

ঢাকা জেলার ডিবি   অভিযানে ৩০০ (তিনশত) পুড়িয়া হেরোইন ও ৫০০ গ্রাম গাঁজাসহ ০২ (দুই) জন  মাদক ব্যবসায়ী গ্রেফতার

দল-মতের ঊর্ধ্বে থেকে জনগণের কাজকে অগ্রাধিকার দিতে হবে: পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বান্দ্রা গ্রামে স্কুল না থাকায় শিক্ষায় পিছিয়ে শিশুরা

একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহরে শ্রীনগর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করলেন মুন্সিগঞ্জ ১ জাতীয় সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ

সাংবাদিক মো. তরিকুল ইসলামকে প্রাণনাশের হুমকি নিরাপত্তাহীনতায় পরিবার

১০

সাংবাদিক মো. তরিকুল ইসলামকে প্রাণনাশের হুমকি নিরাপত্তাহীনতায় পরিবার

১১

সুনামগঞ্জে ‘আবু হানিফা’ হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

১২

হাটের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ; রাজবাড়ীতে আহত ৫

১৩

দায়িত্বে অবহেলা বা অনিয়ম-দুর্নীতি কোন ভাবেই বরদাশত করা হবেনা  নালিতাবাড়ীতে সাংসদ ফাহিম চৌধুরী

১৪

ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামি লাখু হাওলাদার (২৭)’কে মুন্সিগঞ্জের শ্রীনগর থানা এলাকা হতে গ্রেফতার   

১৫

বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার, রাঙ্গামাটি মহোদয়

১৬

মানবিক সংবাদের প্রভাবে প্রশাসনের ত্বরিত উদ্যোগ

১৭

শ্রীনগরে ফলের বাজারে আগুন দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে

১৮

সুনামগঞ্জে দক্ষ নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নজির গড়ছেন ওসি রতন শেখ (পিপিএম)

১৯

ভোরে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা: ট্রাকচাপায় নিহত ১

২০

Design & Developed by: BD IT HOST