মিনারুল ইসলাম
১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাবনা জেলার ৫টি আসনের মধ্যে ২টিতে বিএনপি ও ৩টিতে জামায়াতের জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা জেলার পাঁচটি আসনের বেসরকারি ফলাফলে বাংলাদেশ জামায়াতে ইসলামী তিনটি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুটি আসনে বিজয় অর্জন করেছে। ভোট গণনা শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

পাবনা-১
এই আসনে জামায়াত প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন (দাঁড়িপাল্লা) ১ লাখ ২৮ হাজার ৪৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামসুর রহমান (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৬৬৩ ভোট। অন্যান্য প্রার্থীদের মধ্যে আব্দুল গনি (হাতপাখা) পেয়েছেন ১ হাজার ১০০ এবং তাজুল ইসলাম (মোটরসাইকেল) পেয়েছেন ১ হাজার ২৭ ভোট।

পাবনা-২
এ আসনে বিএনপি প্রার্থী এ. কে. এম. সেলিম রেজা হাবিব (ধানের শীষ) ২ লাখ ১৩ হাজার ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হেসাব উদ্দিন (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৭৫ হাজার ৯০৪ ভোট। এছাড়া আফজাল হোসেন খান কাশেমী (হাতপাখা) পেয়েছেন ৫ হাজার ৮৩২ ভোট।

পাবনা-৩
জামায়াত প্রার্থী মুহাম্মদ আলী আছগার (দাঁড়িপাল্লা) ১ লাখ ৪৭ হাজার ৪৭৫ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসান জাফির তুহিন (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ২০৬ ভোট। অন্যান্য প্রার্থীদের মধ্যে কে. এম. আনোয়ারুল ইসলাম (ঘোড়া) পেয়েছেন ৩৮ হাজার ২৭ ভোট, মাহবুবুর রহমান জয় চৌধুরী (একতারা) ১ হাজার ৪২০, হাসানুল ইসলাম (ট্রাক) ৯৮৬, সরদার আশা পারভেজ (উদীয়মান সূর্য) ১৭৩, মীর নাদিম মোহাম্মদ ডাবলু (লাঙল) ১ হাজার ৭২ এবং মো. আব্দুল খালেক (হাতপাখা) পেয়েছেন ১ হাজার ৭৬৯ ভোট।

পাবনা-৪
এ আসনে জামায়াত প্রার্থী আবু তালেব মন্ডল (দাঁড়িপাল্লা) ১ লাখ ৩৭ হাজার ৭৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাবিবুর রহমান হাবিব (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৯৯২ ভোট।

পাবনা-৫
বিএনপি প্রার্থী শামছুর রহমান শিমুল বিশ্বাস (ধানের শীষ) ১ লাখ ৮১ হাজার ৯২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইকবাল হোসাইন (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ৬৪ হাজার ৯৯৪ ভোট। এছাড়া নাজমুল হোসাইন (হাতপাখা) পেয়েছেন ৪ হাজার ২৬৮ এবং আব্দুল মজীদ মোল্লা (ঈগল) পেয়েছেন ৪৪২ ভোট।

বেসরকারি ফলাফলে জেলার পাঁচটি আসনের মধ্যে তিনটিতে জামায়াত এবং দুইটিতে বিএনপি জয় পাওয়ায় রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের ইঙ্গিত মিলছে বলে সংশ্লিষ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দ্রগঞ্জে ডিএনসির অভিযানে ১২৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

মহম্মদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি

রাজবাড়ীতে পাওনা টাকার জেরে জাহিদ ফকির  হত্যা মামলার এজাহারনামীয় ০১ নং আসামি রাতুল  গ্রেফতার 

নওগাঁয় যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আলোকিত সমাজ গড়তে ঐক্যবদ্ধ—রমজানে দেড় শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

ঢাকা জেলার ডিবি   অভিযানে ৩০০ (তিনশত) পুড়িয়া হেরোইন ও ৫০০ গ্রাম গাঁজাসহ ০২ (দুই) জন  মাদক ব্যবসায়ী গ্রেফতার

দল-মতের ঊর্ধ্বে থেকে জনগণের কাজকে অগ্রাধিকার দিতে হবে: পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বান্দ্রা গ্রামে স্কুল না থাকায় শিক্ষায় পিছিয়ে শিশুরা

একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহরে শ্রীনগর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করলেন মুন্সিগঞ্জ ১ জাতীয় সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ

সাংবাদিক মো. তরিকুল ইসলামকে প্রাণনাশের হুমকি নিরাপত্তাহীনতায় পরিবার

১০

সাংবাদিক মো. তরিকুল ইসলামকে প্রাণনাশের হুমকি নিরাপত্তাহীনতায় পরিবার

১১

সুনামগঞ্জে ‘আবু হানিফা’ হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

১২

হাটের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ; রাজবাড়ীতে আহত ৫

১৩

দায়িত্বে অবহেলা বা অনিয়ম-দুর্নীতি কোন ভাবেই বরদাশত করা হবেনা  নালিতাবাড়ীতে সাংসদ ফাহিম চৌধুরী

১৪

ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামি লাখু হাওলাদার (২৭)’কে মুন্সিগঞ্জের শ্রীনগর থানা এলাকা হতে গ্রেফতার   

১৫

বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার, রাঙ্গামাটি মহোদয়

১৬

মানবিক সংবাদের প্রভাবে প্রশাসনের ত্বরিত উদ্যোগ

১৭

শ্রীনগরে ফলের বাজারে আগুন দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে

১৮

সুনামগঞ্জে দক্ষ নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নজির গড়ছেন ওসি রতন শেখ (পিপিএম)

১৯

ভোরে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা: ট্রাকচাপায় নিহত ১

২০

Design & Developed by: BD IT HOST