ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতের প্রার্থী আব্দুল বারী সরদার বে-সরকারি ভাবে এমপি নির্বাচিত হয়েছেন। জামায়াতের মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী আব্দুল বারী সরদার ১ লক্ষ ৩ হাজার ৬ শত ২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম জাতীয়তাবাদী (বিএনপি) প্রার্থী ডি. এম জিয়াউর রহমান জিয়া (ধানের শীষ) ৯৬ হাজার ৮৩২ ভোট পেয়েছেন। বাগমারা আসনে মোট ভোটারের সংখ্যা ৩ লক্ষ ৯ হাজার ৯শত ৯ জন। উপজেলার ১৬ টি ইউনিয়ন ও দুইটি পৌরসভায় ১২২ টি ভোট কেন্দ্রে সকাল সাড়ে ৭ টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত একটানা ভাবে চলে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST