মোঃ স্বপন বেপারী
১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোরে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা: ট্রাকচাপায় নিহত ১

 

মুন্সীগঞ্জের ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ে-এর শ্রীনগর ফেরিঘাট আন্ডারপাসের ওপর রোডে মাওয়ামুখী একটি ট্রাক দুর্ঘটনায় এক হেলপার নিহত ও অপর হেলপার আহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোর ৫টা ৪৪ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, মাওয়ামুখী একটি ট্রাক ত্রুটি মেরামতের জন্য সড়কে থেমে ছিল। এ সময় পেছন থেকে আসা অপর একটি ট্রাক সেটিকে ধাক্কা দিলে সামনের ট্রাকের হেলপার আহত হন এবং পেছনের ট্রাকের হেলপার ট্রাকের ভেতরে আটকা পড়েন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস এর শ্রীনগর ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হাইড্রলিক যন্ত্রপাতি ব্যবহার করে আটকে পড়া হেলপারকে উদ্ধার করেন। পরে আহতদের ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
নিহত শওকত বেপারী (২৩), পিতা দবির বেপারী, বাড়ি কাজিরহাট, জাজিরা, শরীয়তপুর। আহত ইমরান মন্ডল (২৪), পিতা আবদুল আজিজ, বাড়ি বাঙ্গাল, মোড়দহ, উল্লাপাড়া, সিরাজগঞ্জ—তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
শ্রীনগর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনার কারণে কিছু সময় যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দ্রগঞ্জে ডিএনসির অভিযানে ১২৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

মহম্মদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি

রাজবাড়ীতে পাওনা টাকার জেরে জাহিদ ফকির  হত্যা মামলার এজাহারনামীয় ০১ নং আসামি রাতুল  গ্রেফতার 

নওগাঁয় যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আলোকিত সমাজ গড়তে ঐক্যবদ্ধ—রমজানে দেড় শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

ঢাকা জেলার ডিবি   অভিযানে ৩০০ (তিনশত) পুড়িয়া হেরোইন ও ৫০০ গ্রাম গাঁজাসহ ০২ (দুই) জন  মাদক ব্যবসায়ী গ্রেফতার

দল-মতের ঊর্ধ্বে থেকে জনগণের কাজকে অগ্রাধিকার দিতে হবে: পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বান্দ্রা গ্রামে স্কুল না থাকায় শিক্ষায় পিছিয়ে শিশুরা

একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহরে শ্রীনগর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করলেন মুন্সিগঞ্জ ১ জাতীয় সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ

সাংবাদিক মো. তরিকুল ইসলামকে প্রাণনাশের হুমকি নিরাপত্তাহীনতায় পরিবার

১০

সাংবাদিক মো. তরিকুল ইসলামকে প্রাণনাশের হুমকি নিরাপত্তাহীনতায় পরিবার

১১

সুনামগঞ্জে ‘আবু হানিফা’ হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

১২

হাটের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ; রাজবাড়ীতে আহত ৫

১৩

দায়িত্বে অবহেলা বা অনিয়ম-দুর্নীতি কোন ভাবেই বরদাশত করা হবেনা  নালিতাবাড়ীতে সাংসদ ফাহিম চৌধুরী

১৪

ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামি লাখু হাওলাদার (২৭)’কে মুন্সিগঞ্জের শ্রীনগর থানা এলাকা হতে গ্রেফতার   

১৫

বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার, রাঙ্গামাটি মহোদয়

১৬

মানবিক সংবাদের প্রভাবে প্রশাসনের ত্বরিত উদ্যোগ

১৭

শ্রীনগরে ফলের বাজারে আগুন দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে

১৮

সুনামগঞ্জে দক্ষ নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নজির গড়ছেন ওসি রতন শেখ (পিপিএম)

১৯

ভোরে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা: ট্রাকচাপায় নিহত ১

২০

Design & Developed by: BD IT HOST