দেওয়ান মুরাদুজ্জামান  মতলব ( চাঁদপুর) সংবাদদাতা 
১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৮:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মতলব উত্তর-দক্ষিণ (চাঁদপুর-২) আসনের নবনির্বাচিত এমপি ডা. জালাল উদ্দিনের কৃতজ্ঞতা প্রকাশ

ডা. জালাল উদ্দিন মতলব উত্তর-দক্ষিণ তথা চাঁদপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এক বিবৃতিতে তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে তাকে সংসদ সদস্য নির্বাচিত করায় তিনি গভীরভাবে কৃতজ্ঞ। তিনি বলেন, “মতলব উত্তর-দক্ষিণের আপামর জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি। আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই।”
তিনি বিশেষভাবে কৃতজ্ঞতা জানান তারেক রহমান-এর প্রতি, দলীয় মনোনয়ন প্রদান ও তার ওপর আস্থা রাখার জন্য। পাশাপাশি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের অক্লান্ত পরিশ্রমের প্রশংসা করেন।
ডা. জালাল উদ্দিন আরও বলেন, সকল শ্রেণি-পেশা, ধর্ম-বর্ণের মানুষের সমর্থন ও সহযোগিতা তাকে অনুপ্রাণিত করেছে। তিনি তার পরিবার, শুভানুধ্যায়ী ও বন্ধু-বান্ধবসহ সমগ্র মতলববাসীর প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা জানান।
নবনির্বাচিত এই সংসদ সদস্য সকলের কাছে দোয়া কামনা করে বলেন, “মহান আল্লাহ তায়ালা যেন আমাকে আমৃত্যু আপনাদের সেবক হিসেবে কবুল করেন এবং আপনাদের আস্থার যথাযথ প্রতিদান দেওয়ার তৌফিক দান করেন।”
বিবৃতির শেষাংশে তিনি বলেন, “সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবার আগে বাংলাদেশ।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দ্রগঞ্জে ডিএনসির অভিযানে ১২৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

মহম্মদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি

রাজবাড়ীতে পাওনা টাকার জেরে জাহিদ ফকির  হত্যা মামলার এজাহারনামীয় ০১ নং আসামি রাতুল  গ্রেফতার 

নওগাঁয় যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আলোকিত সমাজ গড়তে ঐক্যবদ্ধ—রমজানে দেড় শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

ঢাকা জেলার ডিবি   অভিযানে ৩০০ (তিনশত) পুড়িয়া হেরোইন ও ৫০০ গ্রাম গাঁজাসহ ০২ (দুই) জন  মাদক ব্যবসায়ী গ্রেফতার

দল-মতের ঊর্ধ্বে থেকে জনগণের কাজকে অগ্রাধিকার দিতে হবে: পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বান্দ্রা গ্রামে স্কুল না থাকায় শিক্ষায় পিছিয়ে শিশুরা

একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহরে শ্রীনগর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করলেন মুন্সিগঞ্জ ১ জাতীয় সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ

সাংবাদিক মো. তরিকুল ইসলামকে প্রাণনাশের হুমকি নিরাপত্তাহীনতায় পরিবার

১০

সাংবাদিক মো. তরিকুল ইসলামকে প্রাণনাশের হুমকি নিরাপত্তাহীনতায় পরিবার

১১

সুনামগঞ্জে ‘আবু হানিফা’ হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

১২

হাটের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ; রাজবাড়ীতে আহত ৫

১৩

দায়িত্বে অবহেলা বা অনিয়ম-দুর্নীতি কোন ভাবেই বরদাশত করা হবেনা  নালিতাবাড়ীতে সাংসদ ফাহিম চৌধুরী

১৪

ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামি লাখু হাওলাদার (২৭)’কে মুন্সিগঞ্জের শ্রীনগর থানা এলাকা হতে গ্রেফতার   

১৫

বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার, রাঙ্গামাটি মহোদয়

১৬

মানবিক সংবাদের প্রভাবে প্রশাসনের ত্বরিত উদ্যোগ

১৭

শ্রীনগরে ফলের বাজারে আগুন দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে

১৮

সুনামগঞ্জে দক্ষ নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নজির গড়ছেন ওসি রতন শেখ (পিপিএম)

১৯

ভোরে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা: ট্রাকচাপায় নিহত ১

২০

Design & Developed by: BD IT HOST