মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিনোদপুর মোল্লাপাড়ার অসহায় বৃদ্ধা ধলাবরুকে নিয়ে প্রকাশিত মানবিক সংবাদটি দৈনিক বাংলাদেশ পরিক্রমা পত্রিকায় প্রকাশিত হলে বিষয়টি জেলা প্রশাসনের নজরে আসে।
এর পরিপ্রেক্ষিতে মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় মুহঃ শাহনুর জামান, মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বৃহস্পতিবার (১৯ তারিখ) বিকাল আনুমানিক ৪টার দিকে ধলাবরুর বাড়িতে উপস্থিত হন।
এ সময় ইউএনও ধলাবরুর সার্বিক খোঁজখবর নেন এবং তাৎক্ষণিক মানবিক সহায়তা হিসেবে নগদ ৫ হাজার টাকা প্রদান করেন। পাশাপাশি ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী সরকারি সহায়তা প্রদানের আশ্বাস দেন।
সহায়তা পেয়ে ধলাবরু আবেগাপ্লুত হয়ে বলেন,
“আমি কল্পনাও করিনি আমার কষ্টের কথা এভাবে পৌঁছাবে। আল্লাহ প্রশাসনের সবাইকে ভালো রাখুক।”
এদিকে এলাকাবাসী জানান, দৈনিক বাংলাদেশ পরিক্রমায় সংবাদ প্রকাশের ফলে প্রশাসনের এই দ্রুত ও মানবিক সাড়া অসহায় মানুষের পাশে রাষ্ট্রের দায়িত্বশীল ভূমিকার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST