র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাস, হত্যা, মাদক, অবৈধ অস্ত্র ও সংগঠিত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে র্যাব জনগণের আস্থা অর্জন করেছে। সাম্প্রতিক বিভিন্ন চাঞ্চল্যকর ঘটনার আসামি গ্রেফতারের ধারাবাহিকতায় র্যাবের তৎপরতা আরও জোরদার হয়েছে। গত ১৭/০২/২০২৬ খ্রি. তারিখ দুপুর আনুমানিক ১২.৩০ ঘটিকার সময় পাওনা টাকার জেরে রাজবাড়ীর কিশলয় স্কুলের সামনে দিয়ে যাওয়ার সময় আসামি রাতুল (২৮) ও তার সঙ্গীয় অপরাপর আসামিগণ ভিকটিম স্যানেটারী ব্যবসায়ী জাহিদ ফকির (২৭)’কে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে রক্তাক্ত জখম করে। স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় একটি হত্যা মামলা রুজু হয় (মামলা নং- ১৯, তারিখ- ১৮/০২/২০২৬ খ্রি., ধারা- ৩০২/৩৪ পেনাল কোড)। মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনার সাথে জড়িত আসামিদের সনাক্তকরণ ও গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। এরই ধারাবাহিকতায় অদ্য ২১/০২/২০২৬ খ্রি. তারিখ আনুমানিক বিকাল ১৫.৪৫ ঘটিকার সময় র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল, আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র্যাব-৪ এর সহযোগিতায় ঢাকা জেলার আশুলিয়া থানাধীন দক্ষিণ গাজীরচট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে চাঞ্চল্যকর এই হত্যা মামলার এজাহারনামীয় ০১ নং আসামি রাতুল (২৮), পিতা- রাজু, সাং- বিনোদপুর মাইছাঘাটা, থানা- রাজবাড়ী সদর, জেলা- রাজবাড়ী’কে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST