ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রাজবাড়ী-১
আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও রাজবাড়ী ২-আসনে হারুন অর রশিদকে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
সংসদীয় আসন ২০৯,রাজবাড়ী-১ আসনে
মোট ভোটারের সংখ্যা ৪৩০২১৫ জন, পোস্টাল ভোট কেন্দ্র সহ মোট ভোট কেন্দ্রের সংখ্যা- ১৫৭,প্রাপ্ত কেন্দ্র ফলাফল একীভূতকরণের পর প্রতিদ্বন্দ্বী প্রার্থী গণ নিয়রুপ ভোট পেয়েছেন,
১। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ( ধানের শীষ )প্রতীক -১,৫৪,৫৪১ ভোট পেয়ে বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন,
২। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এ্যাড. নূরুল ইসলাম (দাঁড়িপাল্লা) প্রতীক- ১০১০৯২ ভোট পেয়েছেন, ৩। জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এ্যাড. হাবিবুর রহমান (বাচ্চু) প্রতীক (লাঙ্গল) ২৫৮৬ ভোট পেয়েছেন, ৪। জাকের পার্টির মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী বিশ্বাস (কাঞ্চন) প্রতীক ( গোলাপ ফুল) ৮০৮৭ ভোট পেয়েছেন।রাজবাড়ী-১
আসন,জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় রাজবাড়ীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এ রাজবাড়ী জেলার ৫টি উপজেলার বিকেল ৪:৩০ ঘটিকা পর্যন্ত ভোট প্রদানের হার। রাজবাড়ী সদর উপজেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১১৫, মোট ভোটার ৩১৮৯৪৯ জন,২০৬০৫০ কাস্টিং ভোট, ৬৪.৬০ শতকরা হার, গোয়ালন্দ উপজেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৪১, মোট ভোটার ১০৬২০৩ জন,কাস্টিং ভোট-৬১৯২৫ শতকরা হার-৫৮.৩১%।
অপরদিকে সংসদীয় আসন ২১০ রাজবাড়ী-২ আসনে মোট ভোটারের সংখ্যা- ৫৫৯৬৯৩ জন, পোস্টাল ভোট কেন্দ্র সহ মোট ভোট কেন্দ্রের সংখ্যা-১৯৯,প্রাপ্ত কেন্দ্র ফলাফল একীভূতকরণের পর প্রতিদ্বন্দ্বী প্রার্থী গণ নিয়রুপ ভোট পেয়েছেন ১।বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) মনোনীত প্রার্থী হারুন অর রশিদ ( ধানের শীষ )প্রতীক -২৩৭২৫৪ ভোট পেয়ে বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। ২। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনোনীত প্রার্থী জামিল হিজাজী ( শাপলা কলি) প্রতীক- ৬৭২৯৯ ভোট পেয়েছেন, ৩। কাজী মিনহাজুল আলম খেলাফত মজলিস মনোনীত প্রার্থী (দেওয়াল ঘড়ি) ৩২১ ভোট পেয়েছেন। ৪। গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী জাহিদ শেখ (ট্রাক প্রতীক) ৬৩৩ ভোট পেয়েছেন, ৫। বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট (মুক্তি জোট )আব্দুল মালেক মন্ডল (ছড়ি প্রতীক) ২৬৬ ভোট পেয়েছেন, ৬। বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) সাবেক সংসদ সদস্য মো. নাসিরুল হক সাবু (কলস) প্রতীক ৩৬৩৩৮ ভোট পেয়েছেন, ৭।জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো.সাফিউল আজম খান (লাঙ্গল) প্রতীক ২০৫২ ভোট পেয়েছেন, ৮। বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মোহা: আব্দুল মালেক (হাত পাখা) প্রতীক ৮৫০৩ ভোট পেয়েছেন, ৯। স্বতন্ত্র মনোনীত প্রার্থী সোহেল মোল্লা (ফুটবল প্রতীক) ১২১৯ ভোট পেয়েছেন।
উপজেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা- ৭৭ মোট ভোটার – ২২২২৯৮, ভোট কাস্টিং- ১৪৬৭৯৩
শতকরা হার-৬৬.০৩%,কালুখালী উপজেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা- ৫১, মোট ভোটার -১৪১৪১৮
ভোট কাস্টিং- ৯০১৫১,শতকরা হার-৬৩.৭৫%,
বালিয়াকান্দি উপজেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা- ৭০,মোট ভোটার -১৮৭৮৯১,ভোট কাস্টিং- ১২০৬৭৬ শতকরা হার- ৬৪.২৩%।
রাজবাড়ী ১ ও ২ আসনে ৫টি উপজেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা- ৩৫৬টি, মোট ভোটার – ৯৭৬৭৫৯ জন,ভোট কাস্টিং- ৬২৫৫৯৫ শতকরা হার- ৬৪.০৫%।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST