প্রয়াত এমপি আব্দুর রশীদ বিশ্বাসের জ্যেষ্ঠ পুত্র, মাগুরা জেলা আইনজীবী সমিতির সাবেক সফল সভাপতি, মাগুরা জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক, তৎকালীন মুজিব বাহিনীর আঞ্চলিক কমান্ডার এবং মহম্মদপুর উপজেলার খালিয়া গ্রামের নিবাসী বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবু আইয়ুব বিশ্বাস-এর জানাজা আজ সকালে রাষ্ট্রীয় সম্মানে সম্পন্ন হয়েছে।
সকালে খালিয়া গৌস্থান মাদ্রাসা মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে রাষ্ট্রের পক্ষ থেকে বীর এই মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় মুক্তিযোদ্ধা, প্রশাসনের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত থেকে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ অংশ নেন। জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মহান মুক্তিযুদ্ধে তাঁর সাহসী ভূমিকা ও অবদান জাতি চিরদিন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলে বক্তারা মন্তব্য করেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST