শফিকুল ইসলাম শফিক,সুনামগঞ্জ প্রতিনিধি
২১ ফেব্রুয়ারী ২০২৬, ৫:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বান্দ্রা গ্রামে স্কুল না থাকায় শিক্ষায় পিছিয়ে শিশুরা

 

মধ্যনগর উপজেলা–এর ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বান্দ্রা গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয় না থাকায় শিক্ষার্থীরা চরম দুর্ভোগ পোহাচ্ছে। বিদ্যালয়ের অভাবে শিশুদের দূরবর্তী শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে পাঠগ্রহণ করতে হচ্ছে, যা তাদের জন্য ঝুঁকিপূর্ণ ও কষ্টসাধ্য হয়ে উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের মহিষখলা, কার্তিকপুর ও সাউথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন দূরের প্রতিষ্ঠানে যেতে হয়। বিদ্যালয়ে পৌঁছাতে পার্শ্ববর্তী নদী পার হওয়া বাধ্যতামূলক। বিশেষ করে বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলে নদীর স্রোত বেড়ে গেলে ছোট নৌকায় পারাপার অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। ফলে অনেক সময় শিশুদের বিদ্যালয়ে উপস্থিতি অনিয়মিত হয়ে পড়ে।

গ্রামের বাসিন্দা মোঃ মুসলিম উদ্দিন,মোঃ বিল্লাল হোসেন, মো,হযরত আলী,মো, কদ্দুস আলী মহিরাজ হাজং, বিশ্ব রাজ হাজং,আশু দেব হাজং,সেলিম হাজং,আকাল হাজং, গোপাল হাজং, নন্দী হাজং,সেভেন হাজং, অর্চনা বানাই জানান, “নদী পারাপারে প্রতিনিয়ত ঝুঁকি নিতে হচ্ছে শিশুদের। এতে তাদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।”

মহিষখলা গ্রামের হাদিরুজ্জামান বলেন, “সরকারি প্রাথমিক বিদ্যালয় না থাকায় শিশুরা ঝুঁকিপূর্ণ পরিবেশে স্কুলে যাচ্ছে। অনেকেই নিয়মিত পড়াশোনা করতে পারছে না। বিষয়টি দ্রুত সমাধান হওয়া প্রয়োজন।”

অভিভাবক ও স্থানীয়রা জানান, বান্দ্রা গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হলে শিশুদের ঝুঁকিপূর্ণ যাতায়াত কমবে এবং শিক্ষার হার বৃদ্ধি পাবে। শিক্ষাবিদদের মতে, প্রাথমিক শিক্ষা ভবিষ্যৎ প্রজন্ম গঠনের ভিত্তি। তাই হাওরাঞ্চলের প্রত্যন্ত এলাকাতেও শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করা সময়ের দাবি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দ্রগঞ্জে ডিএনসির অভিযানে ১২৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

মহম্মদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি

রাজবাড়ীতে পাওনা টাকার জেরে জাহিদ ফকির  হত্যা মামলার এজাহারনামীয় ০১ নং আসামি রাতুল  গ্রেফতার 

নওগাঁয় যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আলোকিত সমাজ গড়তে ঐক্যবদ্ধ—রমজানে দেড় শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

ঢাকা জেলার ডিবি   অভিযানে ৩০০ (তিনশত) পুড়িয়া হেরোইন ও ৫০০ গ্রাম গাঁজাসহ ০২ (দুই) জন  মাদক ব্যবসায়ী গ্রেফতার

দল-মতের ঊর্ধ্বে থেকে জনগণের কাজকে অগ্রাধিকার দিতে হবে: পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বান্দ্রা গ্রামে স্কুল না থাকায় শিক্ষায় পিছিয়ে শিশুরা

একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহরে শ্রীনগর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করলেন মুন্সিগঞ্জ ১ জাতীয় সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ

সাংবাদিক মো. তরিকুল ইসলামকে প্রাণনাশের হুমকি নিরাপত্তাহীনতায় পরিবার

১০

সাংবাদিক মো. তরিকুল ইসলামকে প্রাণনাশের হুমকি নিরাপত্তাহীনতায় পরিবার

১১

সুনামগঞ্জে ‘আবু হানিফা’ হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

১২

হাটের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ; রাজবাড়ীতে আহত ৫

১৩

দায়িত্বে অবহেলা বা অনিয়ম-দুর্নীতি কোন ভাবেই বরদাশত করা হবেনা  নালিতাবাড়ীতে সাংসদ ফাহিম চৌধুরী

১৪

ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামি লাখু হাওলাদার (২৭)’কে মুন্সিগঞ্জের শ্রীনগর থানা এলাকা হতে গ্রেফতার   

১৫

বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার, রাঙ্গামাটি মহোদয়

১৬

মানবিক সংবাদের প্রভাবে প্রশাসনের ত্বরিত উদ্যোগ

১৭

শ্রীনগরে ফলের বাজারে আগুন দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে

১৮

সুনামগঞ্জে দক্ষ নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নজির গড়ছেন ওসি রতন শেখ (পিপিএম)

১৯

ভোরে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা: ট্রাকচাপায় নিহত ১

২০

Design & Developed by: BD IT HOST