মুন্সীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত অভিযানে ডিবি পুলিশের এসআই (নিঃ) রিজাউল কাজীর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা এ অভিযান চালান।
পুলিশ জানায়, পদ্মা উত্তর সেতু থানায় দায়ের করা একটি মামলার তদন্তের সূত্র ধরে টঙ্গীবাড়ী থানাধীন উত্তর বেতকা এলাকার সিএনজি স্ট্যান্ড সংলগ্ন দলিল লেখকের অফিসের পেছনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ১. মো. কিরন শেখ (৩১), পিতা- নুরুল শেখ, মাতা- রাশিদা বেগম, বেতকা বাজারের উত্তর পাশে শাহ আলমের টিনশেড বাড়ির ভাড়াটিয়া, থানা-টঙ্গীবাড়ী।
২. মো. মামুন (৩৪), পিতা- আব্দুল কালাম, সাং- দক্ষিণ পাইকপাড়া।
অভিযানকালে তাদের কাছ থেকে একটি চোরাই পুরোনো নীল রঙের Suzuki Gixxer SF 150cc মোটরসাইকেল উদ্ধার করা হয়। মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ল-২৬-৮৭৪৭।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে এর আগেও একাধিক মোটরসাইকেল চুরির মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST