আবুল কাশেম রুমন,সিলেট প্রতিনিধি
২৬ অগাস্ট ২০২৬, ১:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২

 

 

সিলেট প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও একজন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। নতুন আক্রান্ত ব্যক্তি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শনাক্ত হয়েছেন। এনিয়ে চলতি বছর সিলেট বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭২ জনে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৩ জন।
মঙ্গলবার (২৫ আগস্ট) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ১৩ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে নর্থ ইস্ট মেডিকেল হাসপাতাল সিলেটে একজন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে দু’জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ছয় জন, সদর হাসপাতাল হবিগঞ্জে দু’জন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৭২ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বাসিন্দাদের পাশাপাশি অন্যান্য জেলা থেকে আসা কয়েক জন রোগীও রয়েছেন।
চলতি বছর সিলেট বিভাগে ডেঙ্গুতে এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
ডেঙ্গুর সংক্রমণ প্রতিরোধে এডিস মশার বংশবিস্তার রোধে বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্ব দিয়েছে স্বাস্থ্য বিভাগ। জ্বর, মাথাব্যথা ও শরীর ব্যথাসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গজরায় দেওয়ান দুলাল মাস্টারের জানাজা সম্পন্ন, হাজারো মানুষের ঢল

ঝিকুট ফাউন্ডেশনের সংবর্ধনা: সাফল্যের স্বীকৃতি পেলেন জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীরা

সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

লৌহজংয়ের সন্তান মতিউর রহমান রিয়াদ—বিশ্ব আকাশ প্রতিরক্ষায় বাংলাদেশের এক গর্বিত মুখ

ধর্মীয় ভাবগাম্ভীর্যে গোয়ালন্দে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) ও ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

“সীরাতুন্নবী (সা.) মানবতার জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ”

চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর

ফ্যাসিস্ট চাঁদাবাজ সন্ত্রাস মাদক কারবারী ও ক্রিমিনাল দমনে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করতে হবে,  শত্রুজিৎপুরে বললেন বিএনপি নেতা রিয়াজ উদ্দিন আহমেদ মাগুরা-২

১০

মেহেরপুরে তালাকের কারণে কলেজ ছাত্রীর ডান হাত বিচ্ছিন্ন করেছে যুবক

১১

শান্তিগঞ্জে ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১২

টঙ্গীবাড়ীতে চোরাই মোটরসাইকেলসহ দুই চোর গ্রেপ্তার ডিবি পুলিশের অভিযানে উদ্ধার Suzuki Gixxer

১৩

অভিযোগের পরই সাংগঠনিক ব্যবস্থা, হরিরামপুর যুবদল নেতা শাহীন বহিষ্কার

১৪

পটিয়া খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভা 

১৫

মুন্সিগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ কবি নজরুল কলেজ শাখার আয়োজনে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৬

রামগড়ে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

১৭

পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে মহাসমারোহে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) অনুষ্ঠিত

১৮

ডিএনএ পরীক্ষায় প্রমাণ: নেত্রকোণায় ১১ বছরের শিশুসন্তানের বাবা সেই মাদ্রাসা শিক্ষক

১৯

শ্রীনগরে ভবঘুরে যুবক বলতে পারেনা তার নাম ঠিকানা

২০

Design & Developed by: BD IT HOST