মোহাম্মদ ছিবগাতুল্লাহ (স্টাফ রিপোর্টার)
২৭ অগাস্ট ২০২৬, ৪:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঝিকুট ফাউন্ডেশনের সংবর্ধনা: সাফল্যের স্বীকৃতি পেলেন জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীরা

 

ঝিকুট ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট ২০২৬) সকাল ১০টায় সিরাজদিখান উপজেলা পরিষদ মিলনায়তনে ‘ঝিকুট ফাউন্ডেশন কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক আশরাফ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন পিপিএম। অনুষ্ঠানটি উদ্বোধন করেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ।

আরো উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক রুপবানি ও মুন্সিগঞ্জের বার্তা’র মাল্টিমিডিয়া প্রতিনিধি মোহাম্মদ ছিবগাতুল্লাহ, তালাশ বিডি ও দৈনিক মুন্সিগঞ্জের বার্তা’র মাল্টিমিডিয়া প্রতিনিধি সিজান খান, আসিফ বাঁধন, মো. রাজু, আবরার অনিকসহ অন্যান্য প্রতিনিধি ও অফিস সহকারী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতিসংঘের সাবেক আইসিটি কর্মকর্তা নজরুল ইসলাম, নটরডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক ও ঝিকুট ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যক্ষ সামছুল হক হাওলাদার, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা মেজর সিফাতুল আলম, সহকারী পুলিশ সুপার মো. সোলাইমান (২৭তম বিসিএস), সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার পারভেজ, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী ইঞ্জিনিয়ার গোলাম মাওলা পিএসএম, সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন, বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা কাজী নজরুল ইসলাম বাবুল, শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম, প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদ কলেজের প্রফেসর ও ঝিকুট ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক প্রফেসর বাহাউদ্দীন বাহার, নারী উদ্যোক্তা ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা সানজিদা হায়াত দিপা, জাপানপ্রবাসী ও ঝিকুট ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক নূরুল ইসলাম খান এবং তরুণ সংগঠক ও সমাজকর্মী মো. মশিউর রহমান জিসান।

এছাড়া বক্তব্য দেন সিরাজদিখান প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা এমদাদুল হক পলাশ, সাবেক সভাপতি ও দৈনিক সমকাল প্রতিনিধি ইমতিয়াজ আহমেদ বাবুল, দৈনিক মুন্সিগঞ্জের বার্তার নির্বাহী সম্পাদক বর্ষণ মোহাম্মদ, লৌহজং উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মুন্সিগঞ্জের বার্তার বার্তা সম্পাদক আবু নাসের খান লিমন।

অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য থেকেও বক্তব্য দেওয়া হয়। তাদের মধ্যে ছিলেন শুলপুর উচ্চ বিদ্যালয়ের ওরিন ক্লেরা রোজারিও, প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদ স্কুল অ্যান্ড কলেজের শাহজালাল নাঈম এবং সিরাজদিখান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মো. রাফিন।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সভাপতি সাইয়্যেদুল বাশার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শাহিদুল হাসান শাওন ও আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাকিব হাসান জিসান।

বক্তারা শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের প্রশংসা করে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজৈরে প্রেমের সম্পর্কে বাধা’, দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫

সংগঠন শক্তিশালী করতে ইলিয়াছ হুছাইনের বিকল্প নেই—নেতাকর্মীদের দাবি

টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে প্রাণ গেল রাজশাহীর তরুণের, দেড় ঘণ্টা পর মিলল মরদেহ

গজরায় দেওয়ান দুলাল মাস্টারের জানাজা সম্পন্ন, হাজারো মানুষের ঢল

ঝিকুট ফাউন্ডেশনের সংবর্ধনা: সাফল্যের স্বীকৃতি পেলেন জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীরা

সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

লৌহজংয়ের সন্তান মতিউর রহমান রিয়াদ—বিশ্ব আকাশ প্রতিরক্ষায় বাংলাদেশের এক গর্বিত মুখ

ধর্মীয় ভাবগাম্ভীর্যে গোয়ালন্দে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) ও ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

১০

“সীরাতুন্নবী (সা.) মানবতার জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ”

১১

চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর

১২

ফ্যাসিস্ট চাঁদাবাজ সন্ত্রাস মাদক কারবারী ও ক্রিমিনাল দমনে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করতে হবে,  শত্রুজিৎপুরে বললেন বিএনপি নেতা রিয়াজ উদ্দিন আহমেদ মাগুরা-২

১৩

মেহেরপুরে তালাকের কারণে কলেজ ছাত্রীর ডান হাত বিচ্ছিন্ন করেছে যুবক

১৪

শান্তিগঞ্জে ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৫

টঙ্গীবাড়ীতে চোরাই মোটরসাইকেলসহ দুই চোর গ্রেপ্তার ডিবি পুলিশের অভিযানে উদ্ধার Suzuki Gixxer

১৬

অভিযোগের পরই সাংগঠনিক ব্যবস্থা, হরিরামপুর যুবদল নেতা শাহীন বহিষ্কার

১৭

পটিয়া খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভা 

১৮

মুন্সিগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ কবি নজরুল কলেজ শাখার আয়োজনে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৯

রামগড়ে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST