দেওয়ান মুরাদুজ্জামান মতলব (চাঁদপুর )সংবাদদাতা
২৭ অগাস্ট ২০২৬, ৪:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গজরায় দেওয়ান দুলাল মাস্টারের জানাজা সম্পন্ন, হাজারো মানুষের ঢল

 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি, আমুয়াকান্দি গ্রামের দেওয়ান বাড়ির মরহুম সিরাজুল ইসলাম দেওয়ানের জ্যেষ্ঠ পুত্র এবং ওটারচর উচ্চ বিদ্যালয়ের সাবেক সরকারি শিক্ষক দেওয়ান দুলাল মাস্টারের জানাজা নামাজ সম্পন্ন হয়েছে।

বুধবার (২৬ আগস্ট ২০২৬) বাদ আসর আমুয়াকান্দি গ্রামের কেন্দ্রীয় কবরস্থানে মাঠে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে একই দিন সকাল সাড়ে ১০টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুকালে দেওয়ান দুলাল মাস্টার দুই মেয়ে, এক ছেলে, মা, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

জানাজা নামাজের আগে দেওয়ান এমডি সাইফুল ইসলামের সঞ্চালনায়, সংক্ষিপ্ত স্মৃতিচারণমূলক আলোচনায় মরহুম দেওয়ান দুলাল মাস্টারের কর্মময় জীবন ও সমাজে তাঁর অবদানের কথা স্মরণ করে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও গজরা ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজ মুন্সী, গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক প্রধান শিক্ষক শহিদুল্লাহ প্রধান, ওটারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন শামীম, নাউরিয়া আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাইজুল ইসলাম, ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির আহমেদ, তাঁর ছোট ভাই হুমায়ুন কবির এবং গজরা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মামুন মনির।

বক্তারা বলেন, দেওয়ান দুলাল মাস্টার ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও সমাজের একজন সম্মানিত ব্যক্তি। শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে তাঁর অবদান এলাকাবাসী দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

জানাজা নামাজে আমুয়াকান্দিসহ আশপাশের বিভিন্ন এলাকার হাজার হাজার মুসল্লি, রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী, আত্মীয়-স্বজন ও সর্বস্তরের মানুষ অংশ নেন।

জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজৈরে প্রেমের সম্পর্কে বাধা’, দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫

সংগঠন শক্তিশালী করতে ইলিয়াছ হুছাইনের বিকল্প নেই—নেতাকর্মীদের দাবি

টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে প্রাণ গেল রাজশাহীর তরুণের, দেড় ঘণ্টা পর মিলল মরদেহ

গজরায় দেওয়ান দুলাল মাস্টারের জানাজা সম্পন্ন, হাজারো মানুষের ঢল

ঝিকুট ফাউন্ডেশনের সংবর্ধনা: সাফল্যের স্বীকৃতি পেলেন জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীরা

সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

লৌহজংয়ের সন্তান মতিউর রহমান রিয়াদ—বিশ্ব আকাশ প্রতিরক্ষায় বাংলাদেশের এক গর্বিত মুখ

ধর্মীয় ভাবগাম্ভীর্যে গোয়ালন্দে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) ও ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

১০

“সীরাতুন্নবী (সা.) মানবতার জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ”

১১

চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর

১২

ফ্যাসিস্ট চাঁদাবাজ সন্ত্রাস মাদক কারবারী ও ক্রিমিনাল দমনে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করতে হবে,  শত্রুজিৎপুরে বললেন বিএনপি নেতা রিয়াজ উদ্দিন আহমেদ মাগুরা-২

১৩

মেহেরপুরে তালাকের কারণে কলেজ ছাত্রীর ডান হাত বিচ্ছিন্ন করেছে যুবক

১৪

শান্তিগঞ্জে ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৫

টঙ্গীবাড়ীতে চোরাই মোটরসাইকেলসহ দুই চোর গ্রেপ্তার ডিবি পুলিশের অভিযানে উদ্ধার Suzuki Gixxer

১৬

অভিযোগের পরই সাংগঠনিক ব্যবস্থা, হরিরামপুর যুবদল নেতা শাহীন বহিষ্কার

১৭

পটিয়া খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভা 

১৮

মুন্সিগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ কবি নজরুল কলেজ শাখার আয়োজনে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৯

রামগড়ে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST