সুনামগঞ্জ প্রতিনিধি:শফিকুল ইসলাম শফিক
২৭ অগাস্ট ২০২৬, ৫:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে প্রাণ গেল রাজশাহীর তরুণের, দেড় ঘণ্টা পর মিলল মরদেহ

 

সুনামগঞ্জের বিশ্বখ্যাত টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে এক পর্যটক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম আব্দুল মাজেদ পিকলু (২৪)। তিনি রাজশাহীর শাহ মখদুম থানার মধ্যম ওদাপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে।

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টার দিকে তাহিরপুর উপজেলার লামাগাঁও বাজার ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাজশাহী থেকে ১০ বন্ধু মিলে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসেন পিকলু। ভ্রমণের জন্য তারা একটি হাউসবোট ভাড়া করেন।

কেনাকাটার জন্য বোটটি লামাগাঁও বাজার ঘাটে নোঙর করা হয়। এসময় দলের কয়েকজন বাজারে যান। এই ফাঁকে পিকলু হাউসবোট থেকে হাওরের পানিতে গোসলের উদ্দেশ্যে ঝাঁপ দেন। কিন্তু পানিতে নামার পর তিনি আর ভেসে ওঠেননি।

পিকলুকে দেখতে না পেয়ে সহপাঠী ও স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর স্থানীয়দের সহযোগিতায় পানি থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।

খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে তাহিরপুর থানার ওসি ফারুক আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “হাওরে বেড়াতে এসে পানিতে ডুবে এক পর্যটক নিহত হয়েছেন। নিহতের স্বজনদের সাথে যোগাযোগ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজৈরে প্রেমের সম্পর্কে বাধা’, দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫

সংগঠন শক্তিশালী করতে ইলিয়াছ হুছাইনের বিকল্প নেই—নেতাকর্মীদের দাবি

টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে প্রাণ গেল রাজশাহীর তরুণের, দেড় ঘণ্টা পর মিলল মরদেহ

গজরায় দেওয়ান দুলাল মাস্টারের জানাজা সম্পন্ন, হাজারো মানুষের ঢল

ঝিকুট ফাউন্ডেশনের সংবর্ধনা: সাফল্যের স্বীকৃতি পেলেন জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীরা

সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

লৌহজংয়ের সন্তান মতিউর রহমান রিয়াদ—বিশ্ব আকাশ প্রতিরক্ষায় বাংলাদেশের এক গর্বিত মুখ

ধর্মীয় ভাবগাম্ভীর্যে গোয়ালন্দে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) ও ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

১০

“সীরাতুন্নবী (সা.) মানবতার জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ”

১১

চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর

১২

ফ্যাসিস্ট চাঁদাবাজ সন্ত্রাস মাদক কারবারী ও ক্রিমিনাল দমনে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করতে হবে,  শত্রুজিৎপুরে বললেন বিএনপি নেতা রিয়াজ উদ্দিন আহমেদ মাগুরা-২

১৩

মেহেরপুরে তালাকের কারণে কলেজ ছাত্রীর ডান হাত বিচ্ছিন্ন করেছে যুবক

১৪

শান্তিগঞ্জে ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৫

টঙ্গীবাড়ীতে চোরাই মোটরসাইকেলসহ দুই চোর গ্রেপ্তার ডিবি পুলিশের অভিযানে উদ্ধার Suzuki Gixxer

১৬

অভিযোগের পরই সাংগঠনিক ব্যবস্থা, হরিরামপুর যুবদল নেতা শাহীন বহিষ্কার

১৭

পটিয়া খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভা 

১৮

মুন্সিগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ কবি নজরুল কলেজ শাখার আয়োজনে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৯

রামগড়ে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST