হবিগঞ্জ বাহুবল উপজেলার ৫নং লামাতাসী ইউনিয়নের কাজীহাটা গ্রামের মোঃ জসীম উদ্দিনের স্ত্রী মৃত নাজমা আক্তার হত্যা নিয়ে নানা রহস্য বাদী পরিবর্তনের জন্য হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল (কগ -০৯) আদালতে আবেদন
আবেদন সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর ২০২৫ তারিখ রাতে বাহুবল থানার কাজিহাটা গ্রামে নাজমা আক্তার নামের এক নারীকে হাত বেঁধে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
উক্ত ঘটনায় নিহতের মেয়ে নার্গিস আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পিবিআই তদন্তে করে দুইজনকে গ্রেফতার করে এবং আসামী আঃ নূর ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন।
বাদী পরিবর্তনের কারণ:
আবেদনকারী মোঃ মনির মিয়ার অভিযোগ, মামলার বর্তমান বাদী (তার ভাগ্নি) নার্গিস আক্তার আসামিপক্ষের সাথে গোপন সখ্যতা গড়ে তুলেছেন। মামলার অন্যতম আসামি আঃ গনিকে জেল থেকে মুক্ত করতে নার্গিস আদালতে সাফাই সাক্ষ্য দিয়েছেন। পরবর্তীতে জানা যায়, আসামি আঃ গনির ছেলের সাথে বাদিনীর প্রেমের সম্পর্ক এবং বিয়ে সম্পন্ন হয়েছে।
মনির মিয়া উল্লেখ করেন, বাদিনী নার্গিস আক্তার আসামিপক্ষের দ্বারা প্রভাবিত হয়ে প্রকৃত খুনিদের আড়াল করার চেষ্টা করছেন এবং তদন্তে বাধা সৃষ্টি করছেন আদালতে আসামী গণিকে মুক্ত করতে নিজের মামা না হওয়া সত্বেও মামা পরিচয়ে জামিন করিয়েছেন।
এমন পরিস্থিতিতে বোনের হত্যাকাণ্ডের সঠিক বিচার নিশ্চিত করতে নিজেকে মামলার নতুন বাদী হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য আদালতের কাছে বিনীত প্রার্থনা করেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST