নাজমুল হোসেন, রাজবাড়ী
১১ মে ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

 

রাজবাড়ী জেলার সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করার লক্ষ্যে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) সকাল ১০:৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

রাজবাড়ীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া। এছাড়াও রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।

সভায় জেলার চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, “রাজবাড়ীর সার্বিক উন্নয়নে সরকারি সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে।” তিনি চলমান প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় উপস্থিত কর্মকর্তাগণ জেলার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের মানোন্নয়ন এবং জনদুর্ভোগ লাঘবে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 ময়লার বিল ১০০টাকার অতিরিক্ত আদায় করলে   বাতিল হবে লাইসেন্স: ডিএসসিসি প্রশাসক

মহিষখলা ফেরিঘাটে নৌকা উপহার দিলেন ইউপি চেয়ারম্যান নূর নবী তালুকদার

পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ নারী কর্মী, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে

রাজবাড়ীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত

মা দিবসে শিশুদের প্রাণবন্ত আয়োজনে মুখর ফ্লোরেট প্লে স্কুল এন্ড ডে কেয়ার

হবিগঞ্জের বাহুবলে নাজমা আক্তার হত্যা বিচারের দাবিতে ভাইয়ের সংবাদ সম্মেলন

মরণফাঁদ’ বাঁশের সাঁকো আর নৌকাই ভরসা: মহিষখলা নদীতে স্থায়ী সেতুর আকুতি

বরগুনার তালতলীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভয়াবহ ফাটল, ঝুঁকিতে ২৫ হাজার মানুষের জনপদ

হবিগঞ্জ বাহুবলের মৃত নাজমা আক্তার হত্যা নিয়ে নানা রহস্য

রাঙ্গামাটিতে সড়ক অবরোধের ডাক ইউপিডিএফের

১০

সাজেকে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

১১

শ্রীনগরে ঢাকা দোহার সড়কের ফুটপাতে ভারী যানবাহন দরজা খোলা রেখে চালক লাপাত্তা

১২

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের জেলা কমিটি গঠন কার্যক্রমে দায়িত্ব পেলেন তাহিরপুরের আব্দুল মান্নানট

১৩

অনলাইন জুয়ার নেটওয়ার্কের মূলহোতা ফিলসন গ্রেফতার, কোটি টাকার লেনদেনের অভিযোগ

১৪

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: বিভাগীয় পর্যায়ে খেলবে লৌহজংয়ের ৩ শিক্ষার্থী

১৫

শেরপুরের নালিতাবাড়ীতে টয়লেট থেকে শিশুর মরদেহ উদ্ধার, অভিযুক্ত যুবকের বাবা-মা-বোন আটক

১৬

পিরোজপুরে জামায়াতের কেন্দ্রিয় সহকারী সেক্রেটারি জেনারেলের আইনজীবীদের সঙ্গে মতবিনিময়

১৭

পটিয়ায় যুবদল নেতা অহিদুল আলম চৌধুরী পিবলু’কে জড়িয়ে মিথ্যা সংবাদের তিব্র নিন্দা প্রতিবাদ

১৮

রামগতি রাতের আঁধারে ড. আশরাফ আলী চৌধুরী সারুর বাড়িতে হামলা, এলাকায় তীব্র ক্ষোভ দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্থানীয়দের

১৯

প্রকৃত কর্মীরা কখনো কাউকে কষ্ট দেয় না বরং তাদের আচরণ ও আদর্শ এমন হবে, যা চৌম্বকের মতো মানুষকে আকর্ষণ করবে ‎— মোয়াযযম হোসাইন হেলাল

২০

Design & Developed by: BD IT HOST