নাজমুল হোসেন, রাজবাড়ী
১১ মে ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ নারী কর্মী, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে

 

 

রাজবাড়ীতে জাতীয় পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরীরের অধিকাংশ অংশ ঝলসে গেছে জেলা নিরাপদ খাদ্য কার্যালয়ের অফিস সহায়ক মনিরা খাতুনের (৩০)। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

রবিবার (১০ মে) বিকেলে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ ভবানীপুর এলাকায় অবস্থিত নিরাপদ খাদ্য অফিসে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, অফিস ছুটির আগমুহূর্তে মনিরা যখন একা পতাকা নামাতে ছাদে যান, তখন আশপাশে কেউ ছিল না। তার হাতে থাকা স্টিলের পাইপটি ভবনের খুব কাছ দিয়ে যাওয়া উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের লাইনে স্পর্শ করলে মুহূর্তেই পুরো পাইপ বিদ্যুতায়িত হয়ে তার শরীরে আগুন ধরে যায়।

আগুনে দগ্ধ হয়ে মনিরা চিৎকার করতে থাকলেও অফিসের ভেতরে কেউ না থাকায় তাকে উদ্ধার করা যাচ্ছিল না। পরে পথচারীদের ডাকে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। রাজবাড়ী সদর হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, মনিরার শরীরের একটি বড় অংশই আগুনে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমান বলেন, “আমাদের একজন দক্ষ কর্মীর এমন দুর্ঘটনায় আমরা স্তম্ভিত। তার সুচিকিৎসার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। তবে তার শারীরিক অবস্থা এখনও যথেষ্ট আশঙ্কাজনক।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 ময়লার বিল ১০০টাকার অতিরিক্ত আদায় করলে   বাতিল হবে লাইসেন্স: ডিএসসিসি প্রশাসক

মহিষখলা ফেরিঘাটে নৌকা উপহার দিলেন ইউপি চেয়ারম্যান নূর নবী তালুকদার

পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ নারী কর্মী, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে

রাজবাড়ীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত

মা দিবসে শিশুদের প্রাণবন্ত আয়োজনে মুখর ফ্লোরেট প্লে স্কুল এন্ড ডে কেয়ার

হবিগঞ্জের বাহুবলে নাজমা আক্তার হত্যা বিচারের দাবিতে ভাইয়ের সংবাদ সম্মেলন

মরণফাঁদ’ বাঁশের সাঁকো আর নৌকাই ভরসা: মহিষখলা নদীতে স্থায়ী সেতুর আকুতি

বরগুনার তালতলীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভয়াবহ ফাটল, ঝুঁকিতে ২৫ হাজার মানুষের জনপদ

হবিগঞ্জ বাহুবলের মৃত নাজমা আক্তার হত্যা নিয়ে নানা রহস্য

রাঙ্গামাটিতে সড়ক অবরোধের ডাক ইউপিডিএফের

১০

সাজেকে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

১১

শ্রীনগরে ঢাকা দোহার সড়কের ফুটপাতে ভারী যানবাহন দরজা খোলা রেখে চালক লাপাত্তা

১২

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের জেলা কমিটি গঠন কার্যক্রমে দায়িত্ব পেলেন তাহিরপুরের আব্দুল মান্নানট

১৩

অনলাইন জুয়ার নেটওয়ার্কের মূলহোতা ফিলসন গ্রেফতার, কোটি টাকার লেনদেনের অভিযোগ

১৪

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: বিভাগীয় পর্যায়ে খেলবে লৌহজংয়ের ৩ শিক্ষার্থী

১৫

শেরপুরের নালিতাবাড়ীতে টয়লেট থেকে শিশুর মরদেহ উদ্ধার, অভিযুক্ত যুবকের বাবা-মা-বোন আটক

১৬

পিরোজপুরে জামায়াতের কেন্দ্রিয় সহকারী সেক্রেটারি জেনারেলের আইনজীবীদের সঙ্গে মতবিনিময়

১৭

পটিয়ায় যুবদল নেতা অহিদুল আলম চৌধুরী পিবলু’কে জড়িয়ে মিথ্যা সংবাদের তিব্র নিন্দা প্রতিবাদ

১৮

রামগতি রাতের আঁধারে ড. আশরাফ আলী চৌধুরী সারুর বাড়িতে হামলা, এলাকায় তীব্র ক্ষোভ দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্থানীয়দের

১৯

প্রকৃত কর্মীরা কখনো কাউকে কষ্ট দেয় না বরং তাদের আচরণ ও আদর্শ এমন হবে, যা চৌম্বকের মতো মানুষকে আকর্ষণ করবে ‎— মোয়াযযম হোসাইন হেলাল

২০

Design & Developed by: BD IT HOST