মহিউদ্দিন তালুকদার ​, নেত্রকোনা 
১৫ জুলাই ২০২৬, ১:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেত্রকোনায় ইয়াবার বড় চালানসহ নারী মাদক কারবারি আটক, জব্দ ২৮ লাখ টাকার ইয়াবা

 

১৫ জুলাই, ২০২৬
​নেত্রকোনায় বিপুল পরিমাণ ইয়াবাসহ মরিয়ম বেগম (৩৬) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃত মরিয়ম বেগম কুখ্যাত মাদক কারবারি জুয়েল মিয়ার স্ত্রী। ​বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টার মধ্যে কেন্দুয়া থানাধীন সান্দিকোনা ইউনিয়নের হেনারগাতী বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়। ​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোনা জেলা কার্যালয় সূত্র জানায়, নেত্রকোনা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ড. রফিকুল ইসলাম হিলালী মহোদয়ের মাদক অপরাধ দমনের কঠোর নির্দেশনার আলোকে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মোঃ নাজমুল হকের নেতৃত্বে একটি রেইডিং টিম কেন্দুয়াগামী ‘আশেকানে হাওলাপুরী’ নামক বাসে তল্লাশি চালায়। এ সময় মরিয়ম বেগমের কাছ থেকে ৭,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ৭,০০০ পিস ইয়াবার বর্তমান বাজারমূল্য প্রায় ২৮,০০,০০০ (আটাশ লক্ষ) টাকা। এছাড়া আসামীর কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন এবং মাদক বিক্রয়লব্ধ নগদ ৩,০০০ টাকা জব্দ করা হয়েছে। সব মিলিয়ে জব্দকৃত আলামতের আনুমানিক বাজারমূল্য ২৮,০১,৫০০ টাকা। আটককৃত মরিয়ম বেগম কেন্দুয়া উপজেলার রয়েলবাড়ী ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছেন জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মোঃ আল-আমিন। ​এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ নাজমুল হক বলেন, “বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে আমরা সদা জাগ্রত এবং মাদক অপরাধ দমনে অঙ্গীকারাবদ্ধ। মাদকমুক্ত জীবনই পারে একটি সুন্দর ও সুস্থ সমাজ গড়তে।” ​অধিদপ্তরের পক্ষ থেকে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জানানো হয়, “মাদককে না বলি, সুন্দর জীবন গড়ি।” আপনার এলাকার মাদক ব্যবসায়ীদের সম্পর্কে যেকোনো তথ্য দিয়ে সহযোগিতা করতে ০১৪০৪-০৭২৮০৯ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নজরুল বিশ্ববিদ্যালয়ের ২০তম বিশ্ববিদ্যালয় দিবস ও ওরিয়েন্টেশন

নওগাঁয় ৯৪ বছরের বৃদ্ধা নিখোঁজ, থানায় জিডি

শ্রীনগর শাখা ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সেবা মাস”আলোচনাসভা

ছেংগারচর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে ৩১ কোটি ৮২ লাখ ৭২ হাজার ৬৮০ টাকার বাজেট ঘোষণা

নেত্রকোনায় ইয়াবার বড় চালানসহ নারী মাদক কারবারি আটক, জব্দ ২৮ লাখ টাকার ইয়াবা

শ্রীনগরে বাঘড়া মনি পাড়ার ৬০ পরিবারের প্রায তিন শতাধিক মানুষ জলবন্ধী

সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর মৃত্যুবার্ষিকী মৌলভীবাজারে পালিত

ঢাকার কেরাণীগঞ্জে অপহরণপূর্বক চাঁদাবাজি মামলার ০৪ জন আসামি গ্রেফতার

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’ বার্তা নিয়ে নেছারাবাদে পুলিশর মহড়া

সরকারি চাকরিবিধির তোয়াক্কা না করে নেছারাবাদে নার্সারি ব্যবসা পরিচালনার অভিযোগ কাউখালী উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে

১০

হবিগঞ্জে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট অভিযান পরিচালনা ও জরিমানা আদায়

১১

ভিজিএফ-এর চাল বিতরণে অনিয়ম: কালুখালীর দুই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

১২

লৌহজংয়ে থামছে না মাদক ব্যবসা, নওপাড়া গ্রামে নতুন করে অভিযোগ

১৩

লৌহজংয়ে ৬০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৪

পাংশায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ১

১৫

নেত্রকোনায় ১,১৯০ পিস ইয়াবাসহ আটক ৪, প্রাইভেটকার জব্দ

১৬

এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র সহজ করার দাবি: রাজবাড়ীতে বিক্ষোভ

১৭

পটিয়ায় সাবেক রাষ্ট্রপতি এরশাদ ও সাবেক মেয়র শামসু আলম মাষ্টারের মৃত্যুবার্ষিকী পালন করেছে জাতীয় পার্টি

১৮

হবিগঞ্জ সদর হাসপাতাল কনফারেন্স হলে স্বাস্থ্য বিতর্ক ২০২৬ অনুষ্ঠিত

১৯

কোটি টাকার বাঁধেও মিলল না নিরাপত্তা, ভাঙনের ভয় তাড়াচ্ছে লৌহজংবাসী

২০

Design & Developed by: BD IT HOST