নিজস্ব প্রতিনিধি
১৪ জুলাই ২০২৬, ৪:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লৌহজংয়ে থামছে না মাদক ব্যবসা, নওপাড়া গ্রামে নতুন করে অভিযোগ

 

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকলেও মাদক ব্যবসা পুরোপুরি বন্ধ হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে গোয়ালি মান্দ্রা এলাকা মাদকের আখড়া হিসেবে আলোচনায় থাকলেও বর্তমানে গোপনে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিক্রির কার্যক্রম ছড়িয়ে পড়ছে বলে দাবি স্থানীয়দের।
সম্প্রতি বৌলতলী ইউনিয়নের নওপাড়া গ্রামকে কেন্দ্র করে মাদক ব্যবসার অভিযোগ সামনে এসেছে। সাংবাদিকদের অনুসন্ধানে স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, এলাকার একটি পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
একাধিক স্থানীয় সূত্রের দাবি, মৃত খোকা মিরের বিরুদ্ধে অতীতে একাধিক মাদক মামলা ছিল এবং তিনি কয়েকবার কারাভোগও করেন। তাঁর মৃত্যুর পর তার স্ত্রী রেহেনা ব্যবসা পরিচালনা শুরু করছেন বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে খোকা মিরের স্ত্রী সাংবাদিকের প্রশ্নের জবাব দিতে অসম্মতি প্রকাশ করেন।
স্থানীয় বাসিন্দা তাজুল আজিম চৌধুরী বলেন,
মাদক আমাদের এলাকার যুবসমাজকে ধ্বংস করছে। প্রশাসনের কাছে আমাদের দাবি, সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।
এ বিষয়ে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উল ইসলাম বলেন,
এলাকাবাসীর কাছ থেকে অভিযোগ পেয়েছি। একাধিকবার নারী পুলিশসহ অভিযান চালিয়ে সংশ্লিষ্ট বাড়িতে তল্লাশি করা হয়েছে, কিন্তু কোনো মাদকদ্রব্য আমরা পাইনি । তারপরও বিষয়টি আমাদের নজরদারিতে রয়েছে। সুনির্দিষ্ট প্রমাণ বা মাদকসহ কাউকে পাওয়া গেলে সঙ্গে সঙ্গে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, মাদকবিরোধী আইন ও সরকারের কঠোর অবস্থান থাকা সত্ত্বেও কিছু এলাকায় গোপনে মাদক ব্যবসা চলতে থাকায় যুবসমাজ ঝুঁকির মুখে পড়ছে। তাদের দাবি, নিয়মিত গোয়েন্দা নজরদারি, তথ্যভিত্তিক অভিযান এবং প্রমাণ সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হলে মাদক নিয়ন্ত্রণে আসবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার কেরাণীগঞ্জে অপহরণপূর্বক চাঁদাবাজি মামলার ০৪ জন আসামি গ্রেফতার

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’ বার্তা নিয়ে নেছারাবাদে পুলিশর মহড়া

সরকারি চাকরিবিধির তোয়াক্কা না করে নেছারাবাদে নার্সারি ব্যবসা পরিচালনার অভিযোগ কাউখালী উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে

হবিগঞ্জে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট অভিযান পরিচালনা ও জরিমানা আদায়

ভিজিএফ-এর চাল বিতরণে অনিয়ম: কালুখালীর দুই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

লৌহজংয়ে থামছে না মাদক ব্যবসা, নওপাড়া গ্রামে নতুন করে অভিযোগ

লৌহজংয়ে ৬০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

পাংশায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ১

নেত্রকোনায় ১,১৯০ পিস ইয়াবাসহ আটক ৪, প্রাইভেটকার জব্দ

এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র সহজ করার দাবি: রাজবাড়ীতে বিক্ষোভ

১০

পটিয়ায় সাবেক রাষ্ট্রপতি এরশাদ ও সাবেক মেয়র শামসু আলম মাষ্টারের মৃত্যুবার্ষিকী পালন করেছে জাতীয় পার্টি

১১

হবিগঞ্জ সদর হাসপাতাল কনফারেন্স হলে স্বাস্থ্য বিতর্ক ২০২৬ অনুষ্ঠিত

১২

কোটি টাকার বাঁধেও মিলল না নিরাপত্তা, ভাঙনের ভয় তাড়াচ্ছে লৌহজংবাসী

১৩

হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র বিশেষ অভিযানে ১০৫ বোতল অবৈধ মাদকদ্রব্য বিদেশী মদ ও একটি মিনি পিকআপ গাড়ি উদ্ধারসহ আটক ১

১৪

বিশ্ব পরিবেশ দিবস  উপলক্ষে পরিবেশ অধিদপ্তরে ‘কার্যকর কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ’ শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত 

১৫

বন্দরটিলা মির্জা ম্যানসনের বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক কাটেনি এখনো, তদন্তের অপেক্ষায় নগরবাসী

১৬

প্রতিশ্রুতি মিলেছে, সমাধান মেলেনি—জলাবদ্ধতায় কষ্টে ২০০ পরিবার কুমারভোগ ৫ নাম্বার ওয়ার্ডের

১৭

মধ্যনগরে ওয়ার্ড বিএনপি নেতার বিরুদ্ধে ইয়াবা সেবনের অভিযোগ, ভিডিও ভাইরাল

১৮

হবিগঞ্জে ড্রোন প্রযুক্তিতে ত্রাণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করল ৫৫ বিজিবি

১৯

চট্টগ্রামে বন্যাকবলিত এলাকায় সেনাবাহিনীর মানবিক সহায়তা কার্যক্রম

২০

Design & Developed by: BD IT HOST