স্টাফ রিপোর্টার
১৪ জুলাই ২০২৬, ৬:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্ব পরিবেশ দিবস  উপলক্ষে পরিবেশ অধিদপ্তরে ‘কার্যকর কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ’ শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত 

 

 

 

 

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে পরিবেশ অধিদপ্তর এবং ওয়াটারএইড বাংলাদেশ–সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়ামের যৌথ উদ্যোগে ঢাকার আগারগাঁওস্থ পরিবেশ অধিদপ্তর অডিটোরিয়ামে ১৩ জুলাই ২০২৬ তারিখে ‘কার্যকর কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ’ শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন, ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ।
সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন ওয়াটারএইড বাংলাদেশের ডিরেক্টর, প্রোগ্রামস অ্যান্ড পলিসি অ্যাডভোকেসি, জনাব পার্থ হেফাজ সেখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনাব সাঈফ মনজুর-আল-ইসলাম, টিম লিডার, গোফরইমপ্যাক্ট, ওয়াটারএইড বাংলাদেশ-সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়াম। পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সৈয়দ আহম্মদ কবীর ‘কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় আইনি কাঠামো, প্রাতিষ্ঠানিক সমন্বয় ও অংশীজনদের অংশগ্রহণ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।
সেমিনারের বিষয়ভিত্তিক প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন আইটিএন-বুয়েটের পরিচালক অধ্যাপক ড. রওশন মমতাজ; ইউএন অফিস ফর প্রজেক্ট সার্ভিসেস (ইউএনওপিএস)-এর লিড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার ড. তারিক বিন ইউসুফ; দি সিটি ব্যাংক পিএলসি-এর অপারেশনাল হেড, সাসটেইনেবল ফাইন্যান্স মোল্লা করিমুল ইসলাম; পরিবেশ অধিদপ্তরের পরিচালক (পরিবেশগত ছাড়পত্র) মাসুদ ইকবাল মোঃ শামীম; স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ শামসুল হক; প্রমুখ। অনুষ্ঠানে বিষয়ভিত্তিক আলোচনার সারসংক্ষেপ উপস্থাপন এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে আলোকপাত করেন সুইসকন্টাক্ট বাংলাদেশের ইন্সপায়ার প্রকল্পের টিম লিডার বিদৌরা তাহমিন খান।
প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ বলেন, “কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এখন আর শুধু একটি জাতীয় সমস্যা নয়; এটি একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। আমাদের প্রয়োজনীয় আইন, বিধিবিধান ও প্রাতিষ্ঠানিক কাঠামো রয়েছে। তবে সবচেয়ে বড় ঘাটতি সমন্বয় এবং অংশীজনদের কার্যকর সম্পৃক্ততায়। প্লাস্টিক দূষণসহ বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় একটি সমন্বিত রোডম্যাপ প্রণয়নের লক্ষ্যে রাজনৈতিক নেতৃত্বসহ জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে একটি বৃহৎ কর্মশালা আয়োজন সময়ের দাবি।”
সভাপতির বক্তব্যে পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ জিয়াউল হক বলেন, “পরিবেশের জন্য ক্ষতিকর প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় থ্রি-আর (Reduce, Reuse, Recycle) কৌশলের কার্যকর বাস্তবায়ন ছাড়া এ সংকটের টেকসই সমাধান সম্ভব নয়। এ লক্ষ্যে সরকার, বেসরকারি সংস্থা, উন্নয়ন সহযোগী, বেসরকারি খাত এবং স্থানীয় জনগোষ্ঠীসহ সংশ্লিষ্ট সকল অংশীজনের সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।”
অনুষ্ঠানের সমাপনী পর্বে অংশগ্রহণকারীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন ওয়াটারএইড বাংলাদেশের প্রোগ্রামস অ্যান্ড পলিসি অ্যাডভোকেসি ডিরেক্টর জনাব পার্থ হেফাজ সেখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার কেরাণীগঞ্জে অপহরণপূর্বক চাঁদাবাজি মামলার ০৪ জন আসামি গ্রেফতার

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’ বার্তা নিয়ে নেছারাবাদে পুলিশর মহড়া

সরকারি চাকরিবিধির তোয়াক্কা না করে নেছারাবাদে নার্সারি ব্যবসা পরিচালনার অভিযোগ কাউখালী উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে

হবিগঞ্জে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট অভিযান পরিচালনা ও জরিমানা আদায়

ভিজিএফ-এর চাল বিতরণে অনিয়ম: কালুখালীর দুই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

লৌহজংয়ে থামছে না মাদক ব্যবসা, নওপাড়া গ্রামে নতুন করে অভিযোগ

লৌহজংয়ে ৬০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

পাংশায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ১

নেত্রকোনায় ১,১৯০ পিস ইয়াবাসহ আটক ৪, প্রাইভেটকার জব্দ

এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র সহজ করার দাবি: রাজবাড়ীতে বিক্ষোভ

১০

পটিয়ায় সাবেক রাষ্ট্রপতি এরশাদ ও সাবেক মেয়র শামসু আলম মাষ্টারের মৃত্যুবার্ষিকী পালন করেছে জাতীয় পার্টি

১১

হবিগঞ্জ সদর হাসপাতাল কনফারেন্স হলে স্বাস্থ্য বিতর্ক ২০২৬ অনুষ্ঠিত

১২

কোটি টাকার বাঁধেও মিলল না নিরাপত্তা, ভাঙনের ভয় তাড়াচ্ছে লৌহজংবাসী

১৩

হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র বিশেষ অভিযানে ১০৫ বোতল অবৈধ মাদকদ্রব্য বিদেশী মদ ও একটি মিনি পিকআপ গাড়ি উদ্ধারসহ আটক ১

১৪

বিশ্ব পরিবেশ দিবস  উপলক্ষে পরিবেশ অধিদপ্তরে ‘কার্যকর কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ’ শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত 

১৫

বন্দরটিলা মির্জা ম্যানসনের বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক কাটেনি এখনো, তদন্তের অপেক্ষায় নগরবাসী

১৬

প্রতিশ্রুতি মিলেছে, সমাধান মেলেনি—জলাবদ্ধতায় কষ্টে ২০০ পরিবার কুমারভোগ ৫ নাম্বার ওয়ার্ডের

১৭

মধ্যনগরে ওয়ার্ড বিএনপি নেতার বিরুদ্ধে ইয়াবা সেবনের অভিযোগ, ভিডিও ভাইরাল

১৮

হবিগঞ্জে ড্রোন প্রযুক্তিতে ত্রাণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করল ৫৫ বিজিবি

১৯

চট্টগ্রামে বন্যাকবলিত এলাকায় সেনাবাহিনীর মানবিক সহায়তা কার্যক্রম

২০

Design & Developed by: BD IT HOST