স্টাফ রিপোর্টার
১১ জুলাই ২০২৬, ৫:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

 

ঢাকা, ২৭ আষাঢ় ১১ জুলাই
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি।

আজ শনিবার (১১ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওস্থ পরিবেশ অধিদপ্তর অডিটোরিয়ামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত “জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা” শীর্ষক বিশেষ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের যৌথ উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়।

তিনি জানান, জলবায়ু পরিবর্তন এখন আর ভবিষ্যতের কোনো আশঙ্কা নয়, এটি আমাদের প্রতিদিনের বাস্তবতা। অনিয়মিত বৃষ্টিপাত, তীব্র তাপপ্রবাহ এবং উপকূলীয় লবণাক্ততা আমাদের জীবন-জীবিকাকে হুমকির মুখে ফেলছে। পরিবেশ রক্ষা শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয়, একটি পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে হলে সাধারণ নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।

অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. মো: সাইমুম পারভেজ বলেন, পরিবেশ রক্ষাকে কেবল সরকারি প্রকল্প হিসেবে নয়, বরং একটি জাতীয় সংস্কৃতি হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।

তিনি আরও বলেন, সরকার একা পরিবেশ রক্ষা করতে পারবে না; এ জন্য নাগরিক সমাজ, পরিবেশবাদী সংগঠন, তরুণ প্রজন্ম, প্রান্তিক জনগোষ্ঠীসহ সমাজের সকল স্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর সভাপতি অধ্যাপক ড. নূর মোহাম্মদ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন পরিবেশ দিবস আয়োজক কমিটির পক্ষে বাপা-এর যুগ্ম সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির সুমন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর সহ-সভাপতি অধ্যাপক ড. এম. ফিরোজ আহমেদ।

অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো: লুৎফর রহমান, বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিবৃন্দ, গবেষক, টেকসই উন্নয়ন বিশেষজ্ঞ এবং গণমাধ্যমের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজৈরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

নেত্রকোণায় বখাটেদের অত্যাচারে অতিষ্ঠ পরিবার: প্রতিবাদ করায় স্কুলছাত্রীর মাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম

শ্রীনগরে কাঁদাযুক্ত পাকা রাস্তায় হোঁচট খেয়ে এক শিশু মারাত্মক আহত

পটিয়ায় কারবালা দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ

সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদি পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত

নালিতাবাড়ীতে শব্দ দূষণ রোধে কলেজ শিক্ষকের অভিনব প্রতিবাদ

মুন্সিগঞ্জের লৌহজংয়ে স্কুল দপ্তরির বিরুদ্ধে ১০ বছরের শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ, ধামাচাপার চেষ্টার অভিযোগ

চট্টগ্রাম দক্ষিণে সাবেক রাষ্ট্রপতি এরশাদের মৃত্যুবার্ষিকী পালনে জাতীয় পার্টির ব্যাপক প্রস্তুতি

পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন প্রদান করলেন আলহাজ্ব এনামুল হক এমপি

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

১০

গৌরনদীর নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

১১

ময়মনসিংহের ভালুকায় কুমিরের খামার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১২

কবি নজরুল ক্যাম্পাসে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষায় মুন্সিগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ এর সহায়তা ডেস্ক

১৩

সুন্দরী রোকসানা বেগমের ভ্যানিটি ব্যাগে মিলল ১০ হাজার ইয়াবা

১৪

চার বছরের সবুজায়ন উদ্যোগে লৌহজংয়ে ১২ হাজারের বেশি চারা বিতরণ

১৫

আমতলীতে জমি-জমা নিয়ে পূর্ব শত্রুতার জেড়ে অর্ধশতাধিক ফলন্ত কলাগাছ কেঁটে নষ্ট করেছে দুর্বৃত্তরা

১৬

সবুজায়নের অঙ্গীকার নিয়ে আঃ হালিম মিয়া কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি

১৭

দৌলতদিয়ায় ‘এসো আমরা গড়ি’র মানবিক উদ্যোগ: শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃক্ষরোপণ

১৮

মধ্য নগরে কৃষক তালিকায় আপত্তি করায় সাংবাদিককে হুমকি, যুবদল নেতা বহিষ্কার

১৯

শান্তিগঞ্জের পাথারিয়া ইউনিয়নে নতুন উচ্চ ফলনশীল আমন ধানের চাষাবাদ বিষয়ক কৃষকদের মৌলিক প্রশিক্ষণ

২০

Design & Developed by: BD IT HOST