সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের নতুন জাহানপুর এবং হাসারচর গ্রামের ২০ জন কৃষকের জন্য জলবায়ু সহনশীল উচ্চ ফলনশীল আমন নতুন জাতের ধান চাষের উপর দুইদিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে (দ্বিতীয় ব্যাচ)।
শনিবার (১১ জুলাই ২০২৬) সকাল ১০ ঘটিকায় উপজেলার পাথারিয়া ইউনিয়নের গনিগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা এসেড হবিগঞ্জ এর আয়োজনে জাপান ফান্ড ফর গ্লোবাল এনভায়রনমেন্ট (জেএফজিই) এবং শেয়ার দ্য প্ল্যানেট অ্যাসোসিয়েশন, জাপান এর সহযোগিতায় এবং বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট (ব্রি) এর কারিগরি সহায়তায় বাস্তবায়নাধীন ENRICH প্রকল্পের ২ দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী আয়োজিত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন এসেড হবিগঞ্জের প্রোগ্রাম ম্যানেজার নির্মল কুমার বিশ্বাস ও এনরিচ প্রজেক্টের প্রজেক্ট অফিসার এ এইচ এম আনিসুজ্জামান। এর আগে প্রশিক্ষণের সূচনা বক্তব্য প্রদান করেন সংস্থার ডিআর-সিসিএএ প্রকল্পের সহকারি প্রকল্প কর্মকর্তা সাজ্জাদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সংস্থার এনরিচ প্রকল্পের পাথারিয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ফিল্ড এসিস্ট্যান্ট দিপলু সূত্রধর ও শিমুলবাক ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ফিল্ড এসিস্ট্যান্ট জামিল হক। প্রশিক্ষণে আরো উপস্থিত ছিলেন সংস্থার ডিআর-সিসিএএ প্রকল্পের জয়কলস ইউনিয়নের ফিল্ড এসিস্ট্যান্ট জাকারিয়া এবং পূর্ব বীরগাঁও ইউনিয়নের ফিল্ড এসিস্ট্যান্ট মোসাদ্দিক হোসেন সাকিব। প্রশিক্ষণে পাথারিয়া ইউনিয়নের নতুন জাহানপুর ও হাসারচর গ্রামের নির্বাচিত ২০ জন কৃষক অংশগ্রহণ করেন। দুইদিন এ প্রশিক্ষণ কর্মসূচি আগামীকাল ১২ জুলাই ২০২৬ তারিখে শেষ হবে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST