দেওয়ান মুরাদুজ্জামান মতলব (চাঁদপুর) সংবাদদাতা
১১ জুলাই ২০২৬, ২:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দারোয়ান বদলেছে কিন্তু বিল্ডিং সংস্কার হয়নি— মতলবে এনসিপির পদযাত্রায় হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “বিল্ডিংয়ের দারোয়ান পরিবর্তন হয়েছে, কিন্তু বিল্ডিং সংস্কার করা হয়নি। দরজা-জানালাও পরিবর্তন করা হয়নি। শুধু দারোয়ান বদলালে হবে না, পুরো ব্যবস্থার সংস্কার করতে হবে।”
শনিবার (১১ জুলাই) সন্ধ্যা ৬টায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর কলেজ মাঠে গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মসূচির আয়োজন করে মতলব উত্তর উপজেলা এনসিপি।
হাসনাত আবদুল্লাহ বলেন, “একটি বিল্ডিংয়ে যদি প্রতিদিন চুরি হয়, তাহলে শুধু দারোয়ান পরিবর্তন করলেই হবে না। বিল্ডিংয়ের সংস্কার করতে হবে, দরজা-জানালাও পরিবর্তন করতে হবে। তবেই চুরি বন্ধ করা সম্ভব। বিএনপি চাঁদাবাজি নয়, চাঁদাবাজদের পরিবর্তন চায়। কিন্তু এতদিন একদল যেভাবে খেয়েছে, এখন অন্যরা যদি একইভাবে খেতে চায়, তাহলে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না।”
তরুণদের উদ্দেশে তিনি বলেন, “দেশকে এগিয়ে নেওয়ার সবচেয়ে বড় শক্তি তরুণ সমাজ। ২০২৪ সালের আন্দোলনে তরুণদের আত্মত্যাগ জাতি স্মরণ রাখবে। আমরা চাই আগামী স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান, সদস্য ও মেয়র পদে আরও বেশি তরুণ নেতৃত্বে আসুক।”
দেশের রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, “রাজনীতিকে দুর্বৃত্তদের হাত থেকে মুক্ত করতে হবে। মাদক সম্রাটদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মতো জনজীবনের গুরুত্বপূর্ণ বিষয়েও রাজনৈতিক নেতৃত্বকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
মতলব উত্তর উপজেলা এনসিপির আহ্বায়ক আরিফা তুহিনের সভাপতিত্বে এবং চাঁদপুর জেলা এনসিপির সদস্য সচিব আমানুল্লাহ পাটওয়ারী ও ইদ্রিস আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চাঁদপুর জেলা এনসিপির সভাপতি মাহবুব আলম, কুমিল্লা বিভাগের যুগ্ম সদস্য সচিব মাহাবুব আলম, জাতীয় যুব শক্তির সভাপতি তরিকুল ইসলাম, জাতীয় ছাত্র শক্তির সাধারণ সম্পাদক আবু বক্কর মজুমদার, মহিউদ্দিন রনি, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্য সচিব আতাউল্লাহ, যুগ্ম সদস্য সচিব আকরাম হোসাইন, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব এবং মতলব উত্তর উপজেলা এনসিপির সদস্য সচিব ইমাদুল ইসলামসহ দলীয় নেতারা।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

গৌরনদীর নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

ময়মনসিংহের ভালুকায় কুমিরের খামার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

কবি নজরুল ক্যাম্পাসে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষায় মুন্সিগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ এর সহায়তা ডেস্ক

সুন্দরী রোকসানা বেগমের ভ্যানিটি ব্যাগে মিলল ১০ হাজার ইয়াবা

চার বছরের সবুজায়ন উদ্যোগে লৌহজংয়ে ১২ হাজারের বেশি চারা বিতরণ

আমতলীতে জমি-জমা নিয়ে পূর্ব শত্রুতার জেড়ে অর্ধশতাধিক ফলন্ত কলাগাছ কেঁটে নষ্ট করেছে দুর্বৃত্তরা

সবুজায়নের অঙ্গীকার নিয়ে আঃ হালিম মিয়া কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি

দৌলতদিয়ায় ‘এসো আমরা গড়ি’র মানবিক উদ্যোগ: শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃক্ষরোপণ

মধ্য নগরে কৃষক তালিকায় আপত্তি করায় সাংবাদিককে হুমকি, যুবদল নেতা বহিষ্কার

১০

শান্তিগঞ্জের পাথারিয়া ইউনিয়নে নতুন উচ্চ ফলনশীল আমন ধানের চাষাবাদ বিষয়ক কৃষকদের মৌলিক প্রশিক্ষণ

১১

দারোয়ান বদলেছে কিন্তু বিল্ডিং সংস্কার হয়নি— মতলবে এনসিপির পদযাত্রায় হাসনাত আবদুল্লাহ

১২

ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশের সাফল্য, উদ্ধার লুণ্ঠিত কাভার্ডভ্যান ও ১১,৭৪৪ লিটার তেল

১৩

গোয়ালন্দে মেয়র প্রার্থীর ব্যতিক্রমী ‘ফল উৎসব’: ১৫০ পরিবার পেল ফরমালিনমুক্ত আম

১৪

আকস্মিক বন্যা মোকাবিলায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন

১৫

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, রাজনীতি কেবল ক্ষমতা ভোগ করার বিষয় নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের একটি মাধ্যম

১৬

পটিয়ার আশিয়ায় পানিবন্দী ১৫০ পরিবারের মাঝে উপজেলা যুবদলের সদস্য সচিব ওহিদুল আলম চৌধুরী পিবলু এান বিতরণ

১৭

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে এপেক্স ক্লাব অব শ্রীনগরের বৃক্ষরোপণ কর্মসূচি

১৮

মৌলভীবাজারে বন্যায় নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

১৯

মাদক নির্মূলে কুমারভোগে মানববন্ধন, পরিবার-সমাজ-প্রশাসনের সমন্বয়ের আহ্বান

২০

Design & Developed by: BD IT HOST