লৌহজং প্রতিনিধি-মোঃ স্বপন বেপারী
১১ জুলাই ২০২৬, ৩:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চার বছরের সবুজায়ন উদ্যোগে লৌহজংয়ে ১২ হাজারের বেশি চারা বিতরণ

 

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার্থীদের সবুজায়নে উদ্বুদ্ধ করতে সপ্তাহব্যাপী ফলজ বৃক্ষ বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।এবা গ্রুপ,ডাচ ডেইরি এবং খলিলুর রহমান আইডিয়াল হাই স্কুলের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়।হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণের মাধ্যমে পাঁচ দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে।এর আগে গত ৭ জুলাই হলদিয়া ইউনিয়নের ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি বেসরকারি উচ্চ বিদ্যালয়ে চারা বিতরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।

এবারের আয়োজনে প্রায় ৪ হাজার শিক্ষার্থীর হাতে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা তুলে দেওয়া হয়েছে।প্রতিটি শিক্ষার্থীর জন্য টিফিনের ব্যবস্থাও করা হয়।আয়োজকরা জানান,পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করে তুলতে গত চার বছর ধরে ধারাবাহিকভাবে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে।এই সময়ে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ১২ হাজারেরও বেশি ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এবা গ্রুপ ও ডাচ ডেইরির ব্যবস্থাপনা পরিচালক এবং খলিলুর রহমান আইডিয়াল হাই স্কুলের চেয়ারম্যান জিল্লুর রহমান রিপন মৃধা।

তিনি শিক্ষার্থীদের প্রত্যেককে অন্তত একটি গাছ পরিচর্যা করে বড় করে তোলার আহ্বান জানান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন খলিলুর রহমান আইডিয়াল হাই স্কুলের ব্যবস্থাপনা পরিচালক এই এম নাসির উদ্দিন।এ সময় উপস্থিত ছিলেন গ্রাননগর বার্তার বার্তা সম্পাদক কাজী আরিফ।এছাড়া সাতঘড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জসিম মোল্লা পল্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।এবা গ্রুপ ও ডাচ ডেইরির ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

গৌরনদীর নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

ময়মনসিংহের ভালুকায় কুমিরের খামার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

কবি নজরুল ক্যাম্পাসে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষায় মুন্সিগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ এর সহায়তা ডেস্ক

সুন্দরী রোকসানা বেগমের ভ্যানিটি ব্যাগে মিলল ১০ হাজার ইয়াবা

চার বছরের সবুজায়ন উদ্যোগে লৌহজংয়ে ১২ হাজারের বেশি চারা বিতরণ

আমতলীতে জমি-জমা নিয়ে পূর্ব শত্রুতার জেড়ে অর্ধশতাধিক ফলন্ত কলাগাছ কেঁটে নষ্ট করেছে দুর্বৃত্তরা

সবুজায়নের অঙ্গীকার নিয়ে আঃ হালিম মিয়া কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি

দৌলতদিয়ায় ‘এসো আমরা গড়ি’র মানবিক উদ্যোগ: শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃক্ষরোপণ

মধ্য নগরে কৃষক তালিকায় আপত্তি করায় সাংবাদিককে হুমকি, যুবদল নেতা বহিষ্কার

১০

শান্তিগঞ্জের পাথারিয়া ইউনিয়নে নতুন উচ্চ ফলনশীল আমন ধানের চাষাবাদ বিষয়ক কৃষকদের মৌলিক প্রশিক্ষণ

১১

দারোয়ান বদলেছে কিন্তু বিল্ডিং সংস্কার হয়নি— মতলবে এনসিপির পদযাত্রায় হাসনাত আবদুল্লাহ

১২

ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশের সাফল্য, উদ্ধার লুণ্ঠিত কাভার্ডভ্যান ও ১১,৭৪৪ লিটার তেল

১৩

গোয়ালন্দে মেয়র প্রার্থীর ব্যতিক্রমী ‘ফল উৎসব’: ১৫০ পরিবার পেল ফরমালিনমুক্ত আম

১৪

আকস্মিক বন্যা মোকাবিলায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন

১৫

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, রাজনীতি কেবল ক্ষমতা ভোগ করার বিষয় নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের একটি মাধ্যম

১৬

পটিয়ার আশিয়ায় পানিবন্দী ১৫০ পরিবারের মাঝে উপজেলা যুবদলের সদস্য সচিব ওহিদুল আলম চৌধুরী পিবলু এান বিতরণ

১৭

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে এপেক্স ক্লাব অব শ্রীনগরের বৃক্ষরোপণ কর্মসূচি

১৮

মৌলভীবাজারে বন্যায় নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

১৯

মাদক নির্মূলে কুমারভোগে মানববন্ধন, পরিবার-সমাজ-প্রশাসনের সমন্বয়ের আহ্বান

২০

Design & Developed by: BD IT HOST