চট্টগ্রামের
পটিয়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্র পরিবারের পুনর্বাসনে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ হয়েছে। (১১ জুলাই) শনিবার বিকেলে পটিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে পটিয়া উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম। এতে সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার
ফারহানুর রহমান।এসময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুল আলম শাওন, উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ, পটিয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জিয়াউল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ বিদ্যুৎ বরন দেব, জেলা বিএনপির সদস্য সাবেক কমিশনার বদরুল খায়ের চৌধুরী,
পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলহাজ্ব খোরশেদ আলম,
পটিয়া পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মঈনুল আলম ছোটন, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক তৌহিদুল আলম, আবদুল মাবুদ, পটিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব ওহিদুল আলম চৌধুরী পিবলু, যুগ্ন আহ্বায়ক ইসমাইল হোসেন, পটিয়া পৌরসভা যুবদলের যুগ্ন আহ্বায়ক আকতারুজ্জামান বাবলু, জাসাস নেতা নাছির উদ্দিন, যুবদল নেতা আবদুল সবুর, ছাত্রদল নেতা রেজাউল করিম, পৌরসভা কৃষক দলের আহ্বায়ক আলমগীর আলম, সদস্য সচিব বুলবুল আহমদ নান্নু সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম ১২ পটিয়া আসনের এমপি
আলহাজ্ব এনামুল হক বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এর নেতৃত্বে
বিএনপি সরকার যেকোনো দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত রয়েছে। দুর্যোগে
ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে সরকার আন্তরিকভাবে কাজ করছে, দুর্যোগ
ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসন সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে, পাশাপাশি বিএনপি নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে দুর্যোগে ক্ষতিগ্রহস্ত মানুষের পাশে থাকার। দুর্যোগে সরকারের এান সহায়তা প্রকৃত ক্ষতিগ্রহস্তদের মাঝে পৌঁছে দিতে সংশ্লিষ্টদের আহ্বান জানান। উক্ত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত
৩৮ পরিবারকে এক বান্ডেল করে ঢেউটিন ও নগদ ৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST