সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পৌর মুক্ত মঞ্চে জুলাই পদযাত্রা শেষে এক জনসভায় এনসিপি’র উত্তরাঞ্চলের মূখ্য সম্বনয়ক সারজিস আলম বলেন, ফ্যামিলি কার্ড যেন বিএনপি কার্ডে পরিনত না হয়। যার দরকার, যারা পাওয়ার উপযুক্ত তাদেরকে ফ্যামিলি কার্ড দিতে হবে। শুধু কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড দিলে চলবে না। যাদের চাকুরী দিতে পারবেন না, তাদের বেকার ভাতার কার্ড দিতে হবে। যে সরকার নিজ দলের নেতাকর্মীদের নিরাপত্তা দিতে পারে না, তারা কি করে এনসিপির নেতাকর্মী ও জনগনের নিরাপত্তা দিতে পারবে? সারজিস আলম আরো বলেন, আওয়ামী লীগ সরকার দেশের বিজিবিকে অকেজো করে রেখেছিল। তারা কোন কাজ করতে পারেনি। সীমান্তে হত্যাকান্ড বন্ধ করতে হবে। যারা সন্ত্রাস, চাদাবাজি, লুটপাট করে ও দূনীতি করে তাদের যদি আগামী স্থানীয় সরকার নির্বাচনে ভোট দেন, তবে নিজের পায়ে নিজেই কুড়াল মারা হবে। তিনি সিরাজগঞ্জ জেলার বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে উদ্দেশ্য করে বলেন, আপনি বলেছেন দেশে লোড সেডিং নাই। অথচ নিজ জেলার সিরাজগঞ্জের সকল উপজেলায় বিদ্যুৎ থাকে না। যিনি নিজের জেলায় বিদ্যুৎ দিতে পারেন না । তিনি কি করে সারা দেশে বিদ্যুৎ দিতে পারবেন। তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, যারা জুলাই আগস্ট আন্দোলনে ২ হাজার ছাত্র-জনতাকে হত্যা করে ৩ হাজার মানুষকে আহত করলো সেই আওয়ামীলীগকে প্রাশ্রয় আশ্রয় দিয়ে রাজনীতি করার সুযোগ দিলে এ পরিনাম হবে ভয়াবহ। এনসিপি ও যুবশক্তি এদেশে আওয়ামীলীগকে রাজনীতি করতে দিবে না। আওয়ামীলীগের রাজনীতির করার সুযোগ নেই। তার অবস্থা হবে এদেশে মুসলিমলীগের মত। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় উল্লাপাড়া পৌর মুক্ত মঞ্চে এনসিপি নেতা রিফাত বিন জামানের সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, এনসিরি কেন্দ্রীয় মুখ্য সংগঠক সাঈফ মোস্তাফিজ, এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক সরোয়ার তুষার, এনসিপির যুগ্ন সদস্য সচিব মাহিন সরকার, রাজশাহী বিভাগীয় এনসিপির সাংগঠিক সম্পাদক ইমরানুল হাসান, উল্লাপাড়ার এনসিপি নেতা আব্দুল্লাহ আল মামুন লিয়ন ও ইঞ্জিনিয়ার মোশারফ আদনান।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST