স্টাফ রিপোর্টার
৬ জুলাই ২০২৬, ৭:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এক পরিবারের কাছে অবরুদ্ধ চার পরিবার

 

ঝাউচর আমড়া টাওয়ার ১নং গলির ৫৫নং ওয়ার্ড এলাকাধীন ঢাকা হাজারীবাগ থানা এলাকায় একটি পরিবারের কাছে অবরুদ্ধ হয়ে পড়েছে চারটি পরিবার। চলাচলের রাস্তা বন্ধ করায় বসবাসরত মোঃ সবুজ খানের পরিবার, স্ত্রী ও সন্তান বাড়ী থেকে বের হতে পারছে না। মৃত আওলাদ হোসেনের মেয়ে সাথী আক্তার বাড়ী নির্মাণের কথা বলে চার ফুটের রাস্তার সামনে ঘর নির্মাণ করে। এতে আংশিক বন্ধ হয়ে গেলে এলাকাবাসী বিকল্প রাস্তায় চলাচল করে এবং সবুজ খানের বিকল্প রাস্তা না থাকায় তিনি এক ফুটের রাস্তায় কোন মতে চলাচল করিতেছিলেন। গত ০৩/০৫/২০২৬ইং তারিখ সাথী আক্তার গং সেই চলাচলের রাস্তাও বন্ধ করে দেয়। সবুজ খানের স্ত্রী ও সন্তান বাসা হতে বের হতে না পেরে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন করলে হাজারীবাগ থানা পুলিশ তাদেরকে বাড়ী হতে বের করেন এবং বিষয়টি সরেজমিনে দেখে যান। চলাচলের রাস্তার বিষয়ে স্থানীয় হাজারীবাগ থানায় গত ০৪/০৫/২০২৬ইং তারিখে সবুজ খান একটি লিখিত অভিযোগ দায়র করেন। তাতেও কোন প্রকার সুফল পাওয়া যায়নি। পরবর্তীতে সবুজ খান ঢাকা জেলা প্রশাসকের নিকট একটি লিখিত আবেদন করেন গত ০৫/০৫/২০২৬ইং তারিখ বসতবাড়ীর চলাচলের রাস্তা বন্ধ থেকে প্রতিকার পাওয়ার জন্য। জেলা প্রশাসক কার্যালয় থেকে সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয় হতে সাথী আক্তার গং কে নোটিশ প্রেরণ করিয়া ০২/০৭/২০২৬ইং তারিখ হাজির হওয়ার কথা থাকলেও তাহারা কেউ হাজির হয় নাই। ভুক্তভোগী সবুজ খান বলেন ত্রিশ বছরের পুরাতন এই রাস্তা আমরা সকলেই ব্যবহার করে আসছি। কেন বা কি কারণে সাথী আক্তার গং রাস্তাটি বন্ধ করে দিলো। আমরা এখন অসহায় হয়ে পড়েছি। বাড়ী থেকে বের হতে পারছি না। পাশের একটি এক ফুটের পথ দিয়ে যেতাম, সেটিও বন্ধ করে দিয়েছে। মোঃ সবুজ খান জেলা প্রশাসকের নিকট আকুল আবেদন জানায় যে, তিনি ভুক্তভোগী পরিবারের জীবন যাপনের কথা ভেবে মানবিক বিবেচনা পূর্বক ব্যবস্থা গ্রহণ করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোণায় কালিহর নদীতে ভেসে ওঠা নবজাতকের রহস্য উদ্ঘাটন: ধর্ষক গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে বর্ণিল আয়োজনে ‘ফল মেলা ২০২৬’ অনুষ্ঠিত

এটি কোনো কাঁচা জমি নয়, এটি বহলাবাড়ী ঘাট সড়ক!

খালিয়ায় গভীর রাতে অগ্নিকাণ্ড, রান্নাঘর ও গোয়ালঘর পুড়ে ছাই

 আশফল এখন দুষ্প্র্যপ্য বাড়ছে বাজার কদর 

এক পরিবারের কাছে অবরুদ্ধ চার পরিবার

নড়াইলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মতলব উত্তরে পরিত্যক্ত অবস্থায় ২টি দেশীয় শটগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১

লৌহজংয়ে বেজগাঁও ইউনিয়নের সরকারি বরাদ্দ নিয়ে মানববন্ধন, ১৫ দিনের আল্টিমেটাম

শ্রীনগরে জাহানারা বেগমের শত কষ্টের মাঝে লুকিয়ে রয়েছে আনন্দ সংসার চলে পিঠা বিক্রি করে

১০

নেছারাবাদ উপজেলা মডেল মসজিদের নির্মাণকাজে ধী…র গতি।। সাত বছরেও শেষ হয়নি কাজ

১১

নেত্রকোনার পূর্বধলায় ভাঙা ব্রিজে ভোগান্তিতে ১০ গ্রামের মানুষ, দ্রুত পুনর্নির্মাণের দাবি

১২

পলাশবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় সভাপতি নির্বাচন নিয়ে বিতর্ক: যা বললেন নবনির্বাচিত সভাপতি

১৩

রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ

১৪

এর পরিবারের কাছে অবরুদ্ধ চার পরিবার

১৫

হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র বিশেষ অভিযানে ২৮ কে‌জি গাঁজা ও মাইক্রোবাস উদ্ধারসহ ১ মাদক কারবারি আটক

১৬

দেড় মাসেও শুরু হয়নি বিনোদপুর কাঁচা বাজারের চান্দিঘর সংস্কার, অবস্থান কর্মসূচিতে ব্যবসায়ীদের ক্ষোভ

১৭

চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা

১৮

ঝিনাইদহ জামায়াতের দুই দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

১৯

সকল বৈচিত্রের শান্তিপূর্ণ সহাবস্থানই সভ্যতার সংকট উত্তরণের একমাত্র পথ: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST