বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঝিনাইদহ সদর উপজেলার উদ্যোগে দুই দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার আলহেরা পাড়ায় জেলা জামায়াতের হলরুমে আয়োজিত এ শিবিরে উপজেলার ১৭টি ইউনিয়ন থেকে প্রায় ২০০ জন রুকন অংশগ্রহণ করেন।
ঝিনাইদহ সদর উপজেলা আমীর ড. মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি আলী আহসানের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আমীর আলী আজম মো. আবু বকর। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি এমাজ উদ্দিন মণ্ডল।
এছাড়া বক্তব্য দেন জেলা সেক্রেটারি অধ্যাপক আবদুল আওয়াল, সহকারী সেক্রেটারি আবদুল হাই, অ্যাডভোকেট ইসমাইল হোসাইন, আলমগীর হোসাইন ও কুদরতুল্লাহ।
প্রধান অতিথি বলেন, একজন রুকনকে তাকওয়া, জ্ঞান, আমল ও সাংগঠনিক দক্ষতায় সমৃদ্ধ হয়ে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বক্তারা কুরআন-সুন্নাহর আলোকে ব্যক্তি, পরিবার ও সমাজ গঠনে রুকনদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST