মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার শ্রীনগর ঢাকা দোহার সড়কে জাহানাবাদ এলাকায় প্রফেসর মার্কেট সংলগ্ন,
২ জুলাই ২০২৬ বিকেল সাড়ে তিনটায় ফুলতলা হতে আগত অজ্ঞাতনামা এক বাইক চালক একটি রিকশাকে ওভারটেক করতে গিয়ে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে বাইক চালক বাইক হতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন ।
প্রত্যক্ষদর্শী মুদি দোকানি রতন খান জানান, বাইক চালক তার দোকানের সামন দিয়ে বাইকটি চালিয়ে যান হঠাৎ শব্দ শুনে তিনি দৌড়ে এসে দেখেন বাইক চালক অজ্ঞান হয়ে সড়কে পড়ে আছেন।তার বাম পা ভেঙ্গে গেছে ও বাঁ হাত গুরুতর জখম হয় ।
স্থানীয়রা সড়ক হতে তাকে উদ্ধার করে স্থানীয় ফুলতলা আব্দুর রাজ্জাক ক্লিনিকে প্রেরণ করেন।
এখানে বিশেষভাবে উল্লেখ্য যে,ঢাকা শ্রীনগর দোহার সড়কের প্রায় প্রতিদিন যান চালকদের বেপরোয়া গতিতে যান চালানোর ফলেএ ধরনের দুর্ঘটনার সংবাদ পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান ,সড়ক দুর্ঘটনা রোধে এ সড়কে ট্রাফিক ব্যবস্থা একান্ত প্রয়োজন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST