নাদিম আহমেদ অনিক, নিজস্ব প্রতিবেদক 
৩০ জুন ২০২৬, ৫:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁর মান্দায় চাঁদা না পেয়ে হামলা-লুটপাট, নারীসহ আহত ৬, মামলা

নওগাঁর মান্দা উপজেলার বিলদুবলা গ্রামে চাঁদা দাবি করে ব্যর্থ হয়ে এক ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা-লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
আহতরা হলেন– বাদী মো. খাদেমুল ইসলাম (৩২), তার স্ত্রী মোছা. বিউটি (২৩), মোছা. সাবিনা (৩০),মোছা. হানিফা (২৫) মো. হাকিম আলী (২৭) ও মো. আমজাদ । তাদের সবার বাড়ি নওগাঁর মান্দা উপজেলার  বিলদুবলা গ্রামে।
আহতদের প্রথমে মান্দা ও মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত হাকিম আলীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়। ২৫ জুন থেকে ২৭ জুন পর্যন্ত তারা চিকিৎসা নেন বলে জানা যায়।
গত বুধবার ২৪ জুন রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই গ্রামের ১৩ জন ও অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী মো. খাদেমুল ইসলাম। মামলা নম্বর সি.আর- ৫৯৮/২৬ মান্দা। মোকাম বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-২, নওগাঁ মামলাটি গ্রহণ করেছে।
মামলার উল্লেখিত ১৩ জন অভিযুক্তরা হলেন- ১) মো. নেজাম (৩৫), পিতা মো. মেসের আলী।  ২) মো. রাজু (৪৫), পিতা মো. সুবির আলী । উভয় সাং- পিড়রা।
৩) মো: জাহেদুল ইসলাম  (৫৫), পিতা মৃত করিম মন্ডল। ৪) মো. তারিকুল ইসলাম (২৫), পিতা -জাহিদুল ইসলাম । ৫) মো. ইসলাম  (৪৭), পিতা মৃত আজগর আলী। ৬) মো. বাহাদুর  (৩৫), পিতা মোহাম্মদ। ৭) মো. এরশাদ (ঠুনা) (২৫), পিতা- মেছের আলী । ৮) মোছা: সামিনা  (৪৮), জং- মোহাম্মদ আলী। ৯) মোছা: চাম্পা (৪২), জং- রাজু । ১০) মো. আলেপ  (৫২), পিতা- মৃত জাফের । ১১) মো. দুলাল (৪২), পিতা- মৃত মনসুর আলী ও ১২) মো. ধলু (২২), পিতা- মোহাম্মদ আলী। সর্ব সাং বিলদুবলা, পো: মৈনম, মান্দা, নওগাঁ। ও ১৩) মো. সাদেক (৫৫), পিতা- মৃত মঞ্জিলা। সাং- পিড়রা, পো: মৈনম, মান্দা, নওগাঁ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী খাদেমুল ইসলামের কাছে ১ ও ২ নম্বর অভিযুক্ত মো. নেজাম ও মো. রাজুসহ অন্যরা ৩ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে গত ২৪ জুন রাত ৯ টার দিকে অভিযুক্তরা লোহার রড, বাঁশের লাঠি ও চাইনিজ কুড়াল নিয়ে তার বসতবাড়িতে হামলা চালায়।
হামলাকারীরা বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে। বাধা দিতে গেলে পরিবারের সকলকে হত্যার উদ্দেশ্যে আতর্কিত ভাবে মারপিট শুরু করে এবং সোকেসের লকার ভেঙে নগদ ৩ লাখ ৭৪ হাজার টাকা, প্রায় দুই ভরি ওজনের স্বর্ণালংকার ও জমির দলিলপত্র লুট করে নিয়ে যায়।
বাদী জানান, হামলার সময় তিনি ৯৯৯-এ ফোন দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যাওয়ার সময় আসামিরা বাদী ও সাক্ষীদের প্রাণনাশের হুমকি দিয়ে যায়।
ভুক্তভোগী মো. খাদেমুল ইসলাম আরো বলেন, মামলায় উল্লেখিত অভিযুক্তরা ঘরবাড়ি ভাঙচুরের পাশাপাশি উত্তেজিত হয়ে আমাকে মারপিট শুরু করলে নিজের জীবন বাঁচানোর তাগিদে আমি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যাই। আমি আইন কে বিশ্বাস করি তাই আদালতে মামলা দায়ের করেছি। সুস্থ্য তদন্তের মাধ্যমে এর সঠিক বিচার চাই।
মামলায় দণ্ডবিধির ১৪৩, ৪৭, ৪৮, ৩২৩, ৩২৫, ৩০৭, ৩৮৫, ৩৭৯, ৩৫৪, ৪২৭, ৫০৬(২) ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। আদালত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোণায় ১৬০ পিস ভারতীয় কম্বলসহ পিকআপ জব্দ

নওগাঁর মান্দায় চাঁদা না পেয়ে হামলা-লুটপাট, নারীসহ আহত ৬, মামলা

নেত্রকোণার কেন্দুয়ায় ১৫০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

পলাশবাড়ী ২ দফা দাবিতে ২১টি সাব পোস্ট অফিস কর্মচারীদের কর্মসূচি, দাবি না মানলে ৬ জুলাই থেকে পূর্ণ কর্ম বিরতির হুঁশিয়ারি

কৃষকদের দক্ষতা ও পুষ্টি নিশ্চিতে লৌহজংয়ে পার্টনার কংগ্রেস-২০২৬

পলাশবাড়ী ২ দফা দাবিতে ২১টি সাব পোস্ট অফিস কর্মচারীদের কর্মসূচি, দাবি না মানলে ৬ জুলাই থেকে পূর্ণ কর্ম বিরতির হুঁশিয়ারি

আওনাড়া গ্রামের সড়ক বেহাল, চরম দুর্ভোগে প্রায় ৩০০ পরিবারের মানুষ

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা এএসপি জাবীর হুসনাইন সানীবের, ছেংগারচরে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বালিয়াকান্দিতে কৃষির আধুনিকায়নে নিরলস কাজ করছেন কৃষি অফিসার রতন কুমার ঘোষ

পটিয়া হাইওয়ে পুলিশের হাতে দুই চোর সিএনজি সহ আটক

১০

১১

সাংবাদিক সাব্বিরের বিরুদ্ধে মিথ্যা,মানহানিকর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে তাহিরপুর উপজেলা প্রেসক্লাব

১২

পটিয়ায় ডাকাতি প্রস্তুতিসহ পৃথক মামলায় ৩জন গ্রেপ্তার

১৩

৪ নম্বর ওয়ার্ডবাসীর সেবা করতে চান মেম্বার পদপ্রার্থী মো. বাবু বেপারী

১৪

শ্রীনগরে খাড়্রা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

১৫

ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

১৬

রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ কর্তৃক অনুষ্ঠিত মাস্টার প্যারেড ও কীট প্যারেড

১৭

শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাংশা মডেল থানার শেখ মঈনুল ইসলাম

১৮

লৌহজংয়ে ৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১৯

শেরপুরে স্বপ্ন সারথীদের মাঝে ব্র্যাকের সেলাই মেশিন বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST