পটিয়া (চট্টগ্রাম)  সেলিম চৌধুরী
২৯ জুন ২০২৬, ৪:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পটিয়ায় ডাকাতি প্রস্তুতিসহ পৃথক মামলায় ৩জন গ্রেপ্তার

 

 

চট্টগ্রামের পটিয়ায় ডাকাতির প্রস্তুতি ও চুরির মামলায় ১জন ও থানা এলাকায় অপরাধ সংঘটনের চেষ্টাকালে ২জন আসামীসহ ৩জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। একইদিনে পটিয়া থানা পুলিশের পৃথক অভিযানে ৯০০ লিটার চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। রবিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডাকাতির প্রস্তুতি ও চুরির মামলার আসামীরা হলো মোঃ আবদুল আজিজ প্রকাশ রাসেল প্রকাশ বাচা (৩৫)। সে উপজেলার কোলাগাঁও ইউপির বানিগ্রামের জিন্নাহ মিয়ার পুত্র। অন্যদিকে উপজেলার হাইদগাঁও সাতগাছিয়া মাজার শরীফ রোড এলাকায় অপরাধ সংঘটনের চেষ্টাকালে মো. রাসেল উদ্দিন (৩৩) ও মো. এনামুল হক হৃদয় (২২) কে ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়।
পৃথক অভিযানে পুলিশ ৯০০ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ মাদক ব্যবসায়ী আরব মিয়া (৫৫) কে গ্রেপ্তার করে। সে উপজেলার ছনহরা ইউপির ৯নং ওয়ার্ড, বরিয়া মুকতুল হোসেন এর বাড়ীর মৃত মুকতুল হোসেন এর পুত্র। অভিযানকালে অন্য দুই আসামী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় ঘটনায় জড়িত পলাতক মাদক ব্যবসায়ীরা হলো মো. আরাফাত হোসেন (২৬) ও মো. কাউছার মিয়া (৪৫)।
জানা গেছে, থানার এসআই ক্য লাহ্চিং মারমা ও এসআই মো. কামাল উদ্দিন সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে চলন্ত কাভার্ডভ্যান থেকে চুরি মামলার ঘটনায় জড়িত আসামী মো. আবদুল আজিজ প্রকাশ রাসেল প্রকাশ বাচা (৩৫ কে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় চুরি, ডাকাতির প্রস্তুতি ও মাদকদ্রব্য আইনে ৯টি মামলা রয়েছে বলে পুলিশ জানান।
এদিকে পৃথক অভিযানে পটিয়া থানা এলাকায় রাত্রিকালীন সিয়েরা ডিউটিতে নিয়োজি এসআই সমীর ভট্টাচাযর্য গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার এএসআই নূর মোহাম্মদ শাহাদাত, এএসআই আতাউর রহমান এবং ফোর্সের সহায়তায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে সোমবার দিবাগত রাত সাড়ে ৩টায় আরব মিয়ার পাকা বসত ঘরের পিছনে লাগানো আসামীর মালিকানাধীন টিনশেড ঘর হতে ৯০০ লিটার তৈশীয় তৈরী চোলাই মদ উদ্ধার করা হয়। এসময় মাদক ব্যবসায়ী আরব মিয়াকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক জানান, ধৃত আসামীদের পৃথক মামলার রুজুর মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোণায় ১৬০ পিস ভারতীয় কম্বলসহ পিকআপ জব্দ

নওগাঁর মান্দায় চাঁদা না পেয়ে হামলা-লুটপাট, নারীসহ আহত ৬, মামলা

নেত্রকোণার কেন্দুয়ায় ১৫০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

পলাশবাড়ী ২ দফা দাবিতে ২১টি সাব পোস্ট অফিস কর্মচারীদের কর্মসূচি, দাবি না মানলে ৬ জুলাই থেকে পূর্ণ কর্ম বিরতির হুঁশিয়ারি

কৃষকদের দক্ষতা ও পুষ্টি নিশ্চিতে লৌহজংয়ে পার্টনার কংগ্রেস-২০২৬

পলাশবাড়ী ২ দফা দাবিতে ২১টি সাব পোস্ট অফিস কর্মচারীদের কর্মসূচি, দাবি না মানলে ৬ জুলাই থেকে পূর্ণ কর্ম বিরতির হুঁশিয়ারি

আওনাড়া গ্রামের সড়ক বেহাল, চরম দুর্ভোগে প্রায় ৩০০ পরিবারের মানুষ

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা এএসপি জাবীর হুসনাইন সানীবের, ছেংগারচরে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বালিয়াকান্দিতে কৃষির আধুনিকায়নে নিরলস কাজ করছেন কৃষি অফিসার রতন কুমার ঘোষ

পটিয়া হাইওয়ে পুলিশের হাতে দুই চোর সিএনজি সহ আটক

১০

১১

সাংবাদিক সাব্বিরের বিরুদ্ধে মিথ্যা,মানহানিকর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে তাহিরপুর উপজেলা প্রেসক্লাব

১২

পটিয়ায় ডাকাতি প্রস্তুতিসহ পৃথক মামলায় ৩জন গ্রেপ্তার

১৩

৪ নম্বর ওয়ার্ডবাসীর সেবা করতে চান মেম্বার পদপ্রার্থী মো. বাবু বেপারী

১৪

শ্রীনগরে খাড়্রা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

১৫

ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

১৬

রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ কর্তৃক অনুষ্ঠিত মাস্টার প্যারেড ও কীট প্যারেড

১৭

শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাংশা মডেল থানার শেখ মঈনুল ইসলাম

১৮

লৌহজংয়ে ৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১৯

শেরপুরে স্বপ্ন সারথীদের মাঝে ব্র্যাকের সেলাই মেশিন বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST