মো: তরিকুল ইসলাম মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
৩০ জুন ২০২৬, ৪:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আওনাড়া গ্রামের সড়ক বেহাল, চরম দুর্ভোগে প্রায় ৩০০ পরিবারের মানুষ

 

মহম্মদপুর উপজেলার ৩ নম্বর দীঘা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আওনাড়া গ্রামের একটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সংস্কারের অভাবে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রায় ৩০০ পরিবারের মানুষকে।

স্থানীয়দের অভিযোগ, অতীতে কয়েকবার নিজেদের অর্থায়নে সড়কটি সংস্কার করা হলেও বর্তমানে এর অবস্থা এতটাই নাজুক হয়ে পড়েছে যে, নতুন করে মেরামত করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। ফলে প্রতিদিনই ভাঙাচোরা ও কাদাময় সড়ক ব্যবহার করে চলাচল করতে হচ্ছে এলাকাবাসীকে।

জানা গেছে, এই সড়ক দিয়ে প্রতিদিন স্কুল ও মাদরাসাগামী শিক্ষার্থীরা যাতায়াত করে। এছাড়া এলাকায় অবস্থিত দুটি লেয়ার মুরগির খামারের পরিবহন কার্যক্রমও এই রাস্তার ওপর নির্ভরশীল। কৃষকদের মাঠের উৎপাদিত ফসল বাড়িতে আনা-নেওয়ার ক্ষেত্রেও এটি একমাত্র গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ।

স্থানীয় কৃষক মনির মোল্লা বলেন, “রাস্তাটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে আছে। বর্ষাকালে কাদা আর গর্তের কারণে চলাফেরা করা খুবই কষ্টকর হয়ে পড়ে। দ্রুত সংস্কার না হলে আমাদের দুর্ভোগ আরও বাড়বে।”

স্থানীয় বাসিন্দা লতিফ সরকার বলেন, “আমরা নিজেরা বহুবার টাকা তুলে রাস্তা মেরামত করেছি। এখন রাস্তার অবস্থা এতটাই খারাপ যে আমাদের পক্ষে আর সংস্কার করা সম্ভব নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ প্রয়োজন।”

এলাকাবাসী জানান, বর্ষা মৌসুমে সড়কটির অবস্থা আরও ভয়াবহ হয়ে ওঠে। কাদা ও বড় বড় গর্তের কারণে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায় এবং পথচারীদেরও চরম ভোগান্তির শিকার হতে হয়।

দীর্ঘদিন ধরে অবহেলিত এই গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোণায় ১৬০ পিস ভারতীয় কম্বলসহ পিকআপ জব্দ

নওগাঁর মান্দায় চাঁদা না পেয়ে হামলা-লুটপাট, নারীসহ আহত ৬, মামলা

নেত্রকোণার কেন্দুয়ায় ১৫০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

পলাশবাড়ী ২ দফা দাবিতে ২১টি সাব পোস্ট অফিস কর্মচারীদের কর্মসূচি, দাবি না মানলে ৬ জুলাই থেকে পূর্ণ কর্ম বিরতির হুঁশিয়ারি

কৃষকদের দক্ষতা ও পুষ্টি নিশ্চিতে লৌহজংয়ে পার্টনার কংগ্রেস-২০২৬

পলাশবাড়ী ২ দফা দাবিতে ২১টি সাব পোস্ট অফিস কর্মচারীদের কর্মসূচি, দাবি না মানলে ৬ জুলাই থেকে পূর্ণ কর্ম বিরতির হুঁশিয়ারি

আওনাড়া গ্রামের সড়ক বেহাল, চরম দুর্ভোগে প্রায় ৩০০ পরিবারের মানুষ

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা এএসপি জাবীর হুসনাইন সানীবের, ছেংগারচরে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বালিয়াকান্দিতে কৃষির আধুনিকায়নে নিরলস কাজ করছেন কৃষি অফিসার রতন কুমার ঘোষ

পটিয়া হাইওয়ে পুলিশের হাতে দুই চোর সিএনজি সহ আটক

১০

১১

সাংবাদিক সাব্বিরের বিরুদ্ধে মিথ্যা,মানহানিকর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে তাহিরপুর উপজেলা প্রেসক্লাব

১২

পটিয়ায় ডাকাতি প্রস্তুতিসহ পৃথক মামলায় ৩জন গ্রেপ্তার

১৩

৪ নম্বর ওয়ার্ডবাসীর সেবা করতে চান মেম্বার পদপ্রার্থী মো. বাবু বেপারী

১৪

শ্রীনগরে খাড়্রা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

১৫

ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

১৬

রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ কর্তৃক অনুষ্ঠিত মাস্টার প্যারেড ও কীট প্যারেড

১৭

শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাংশা মডেল থানার শেখ মঈনুল ইসলাম

১৮

লৌহজংয়ে ৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১৯

শেরপুরে স্বপ্ন সারথীদের মাঝে ব্র্যাকের সেলাই মেশিন বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST