‎মো গোলাম আযম আছলাম, পিরোজপুর জেলা প্রতিনিধি
১ জুলাই ২০২৬, ৩:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৪৭ তম বিসিএসে এএসপি পদে সুপারিশ প্রাপ্ত হলেন নেছারাবাদের নাহিদ হাসান

 

মেধা, অধ্যবসায় আর দৃঢ় ইচ্ছাশক্তির জোরে আরও একবার সাফল্যের শিখর স্পর্শ করলেন পিরোজপুরের নেছারাবাদ উপজেলার কৃতি সন্তান মো. নাহিদ হাসান। সম্প্রতি ঘোষিত ৪৭তম বিসিএস (বাংলাদেশ সিভিল সার্ভিস) পরীক্ষার ফলাফলে তিনি সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তাঁর এই গৌরবময় অর্জনে পুরো নেছারাবাদ উপজেলা জুড়ে আনন্দের জোয়ার বইছে। মো. নাহিদ হাসান নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি পৌরসভার ১ নং ওয়ার্ডের মো. আব্দুল হাই ও রওশন আরা দম্পতির তিন সন্তানের মধ্যে ছোট সন্তান।

‎তিনি সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০১১ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ অর্জন করেন। ২০১৩ সালে শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ থেকে এইচএসসিতে জিপিএ ৫ এবং পরবর্তীতে বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে ১ম শ্রেণি পেয়ে স্নাতক ( সম্মান) ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। শিক্ষাজীবন শেষে বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন।

‎স্থানীয়রা বলেন, মো. নাহিদ হাসানের এই সাফল্য স্বরূপকাঠি পৌরসভা তথা পুরো নেছারাবাদের তরুণ প্রজন্মের জন্য একটি উজ্জ্বল অনুপ্রেরণা। তিনি দেখিয়েছেন, সুযোগ-সুবিধা সীমিত হলেও মেধা ও সততা থাকলে দেশের সর্বোচ্চ স্তরে অবদান রাখা সম্ভব। তাঁর এই অনন্য সাধারণ সাফল্যে উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় বিশিষ্টজনেরা তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

‎এলাকাবাসীর প্রত্যাশা, মো. নাহিদ হাসান তাঁর কর্মজীবনে সততা, নিষ্ঠা ও দেশপ্রেমের সর্বোচ্চ দৃষ্টান্ত স্থাপন করে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন এবং আজীবন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৭ তম বিসিএসে এএসপি পদে সুপারিশ প্রাপ্ত হলেন নেছারাবাদের নাহিদ হাসান

গোয়ালন্দে খালের ওপর অবৈধ খামার উচ্ছেদ, সময় দিল প্রশাসন

মধ্যনগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা পেল বৃত্তি, বাইসাইকেল ও সেলাইমেশিন

আকবরশাহ থানার বিশেষ অভিযানে চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ২ ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরা

রাঙামাটিতে বিশেষ অভিযানে ৫৮ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

মৌলভীবাজারের বিশিষ্ট কবি,ছড়াকার, শিক্ষাবিদ মরহুম শেখ নুরুল ইকবাল স্মরণে স্মরণ’সভা অনুষ্ঠিত হয়েছে

লৌহজংয়ে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ঝালমুড়ির প্রলোভনে প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, বিক্রেতা গ্রেপ্তার

কানাডায় সাসকাটন সার্বজনীন পূজা পরিষদের তহবিল সংগ্রহ অনুস্টানে হামলা আহত ১ জন

নেত্রকোণায় ১৬০ পিস ভারতীয় কম্বলসহ পিকআপ জব্দ

১০

নওগাঁর মান্দায় চাঁদা না পেয়ে হামলা-লুটপাট, নারীসহ আহত ৬, মামলা

১১

নেত্রকোণার কেন্দুয়ায় ১৫০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

১২

পলাশবাড়ী ২ দফা দাবিতে ২১টি সাব পোস্ট অফিস কর্মচারীদের কর্মসূচি, দাবি না মানলে ৬ জুলাই থেকে পূর্ণ কর্ম বিরতির হুঁশিয়ারি

১৩

কৃষকদের দক্ষতা ও পুষ্টি নিশ্চিতে লৌহজংয়ে পার্টনার কংগ্রেস-২০২৬

১৪

পলাশবাড়ী ২ দফা দাবিতে ২১টি সাব পোস্ট অফিস কর্মচারীদের কর্মসূচি, দাবি না মানলে ৬ জুলাই থেকে পূর্ণ কর্ম বিরতির হুঁশিয়ারি

১৫

আওনাড়া গ্রামের সড়ক বেহাল, চরম দুর্ভোগে প্রায় ৩০০ পরিবারের মানুষ

১৬

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা এএসপি জাবীর হুসনাইন সানীবের, ছেংগারচরে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

১৭

বালিয়াকান্দিতে কৃষির আধুনিকায়নে নিরলস কাজ করছেন কৃষি অফিসার রতন কুমার ঘোষ

১৮

পটিয়া হাইওয়ে পুলিশের হাতে দুই চোর সিএনজি সহ আটক

১৯

২০

Design & Developed by: BD IT HOST