নাজমুল হোসেন, রাজবাড়ী
১ জুলাই ২০২৬, ৩:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে খালের ওপর অবৈধ খামার উচ্ছেদ, সময় দিল প্রশাসন

 

 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নে সরকারি খালের ওপর অবৈধভাবে গড়ে ওঠা একটি মুরগির খামার আংশিক ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন। খামারটির কারণে পরিবেশ দূষণের পাশাপাশি সরকারের চলমান খাল খনন কর্মসূচি ব্যাহত হচ্ছিল। বারবার বলার পরও খামারটি সরিয়ে না নেওয়ায়

বুধবার (১ জুলাই) দুপুরে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাথী দাসের নেতৃত্বে দুপুর ১টা থেকে ২ ঘণ্টাব্যাপী এ অভিযান চলে। তবে খামারে জ্যান্ত মুরগি থাকায় মানবিক কারণে অবশিষ্ট অংশ সরিয়ে নিতে মালিকপক্ষকে সন্ধ্যা পর্যন্ত সময় দেয় প্রশাসন।
অভিযানকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান, গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার, প্রকৌশলী ফয়সাল জাহাঙ্গীর স্বপ্নীল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু বকর ও উজানচর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মৃধাসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ইজিপিপি কর্মসূচির আওতায় ২১ লক্ষ ৬৭ হাজার টাকা ব্যয়ে গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় হতে বিশ্বনাথপাড়া বেড়িবাঁধ পর্যন্ত প্রায় ১.৬৮০ কিলোমিটার দীর্ঘ খাল খনন কাজ চলছে। গত ১২ মে এই কাজের উদ্বোধন করেছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
খামার মালিক হাবিবুর রহমান (হবি) প্রশাসন কর্তৃক বারবার সতর্ক করার বিষয়টি স্বীকার করে বলেন, ‘আরএস ও এসএ রেকর্ড অনুযায়ী জমিটি আমাদের হলেও, বিএস রেকর্ড অনুযায়ী এটি সরকারি। খামারটি ১০-১২ জনের ভাগে পরিচালিত হচ্ছিল।’

ইউএনও সাথী দাস জানান, সরকারি খালের ওপর অবৈধ খামার গড়ে তোলা বেআইনি। বারবার বলার পরও খামার না সরানোয় আজ আংশিক ভেঙে দেওয়া হয়েছে। খামারে মুরগি থাকায় মানবিক কারণে সময় দেওয়া হয়েছে, আশা করি তারা দ্রুত বাকি অংশ সরিয়ে নেবেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ: পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা

৪৭ তম বিসিএসে এএসপি পদে সুপারিশ প্রাপ্ত হলেন নেছারাবাদের নাহিদ হাসান

গোয়ালন্দে খালের ওপর অবৈধ খামার উচ্ছেদ, সময় দিল প্রশাসন

মধ্যনগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা পেল বৃত্তি, বাইসাইকেল ও সেলাইমেশিন

আকবরশাহ থানার বিশেষ অভিযানে চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ২ ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরা

রাঙামাটিতে বিশেষ অভিযানে ৫৮ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

মৌলভীবাজারের বিশিষ্ট কবি,ছড়াকার, শিক্ষাবিদ মরহুম শেখ নুরুল ইকবাল স্মরণে স্মরণ’সভা অনুষ্ঠিত হয়েছে

লৌহজংয়ে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ঝালমুড়ির প্রলোভনে প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, বিক্রেতা গ্রেপ্তার

কানাডায় সাসকাটন সার্বজনীন পূজা পরিষদের তহবিল সংগ্রহ অনুস্টানে হামলা আহত ১ জন

১০

নেত্রকোণায় ১৬০ পিস ভারতীয় কম্বলসহ পিকআপ জব্দ

১১

নওগাঁর মান্দায় চাঁদা না পেয়ে হামলা-লুটপাট, নারীসহ আহত ৬, মামলা

১২

নেত্রকোণার কেন্দুয়ায় ১৫০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

১৩

পলাশবাড়ী ২ দফা দাবিতে ২১টি সাব পোস্ট অফিস কর্মচারীদের কর্মসূচি, দাবি না মানলে ৬ জুলাই থেকে পূর্ণ কর্ম বিরতির হুঁশিয়ারি

১৪

কৃষকদের দক্ষতা ও পুষ্টি নিশ্চিতে লৌহজংয়ে পার্টনার কংগ্রেস-২০২৬

১৫

পলাশবাড়ী ২ দফা দাবিতে ২১টি সাব পোস্ট অফিস কর্মচারীদের কর্মসূচি, দাবি না মানলে ৬ জুলাই থেকে পূর্ণ কর্ম বিরতির হুঁশিয়ারি

১৬

আওনাড়া গ্রামের সড়ক বেহাল, চরম দুর্ভোগে প্রায় ৩০০ পরিবারের মানুষ

১৭

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা এএসপি জাবীর হুসনাইন সানীবের, ছেংগারচরে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

১৮

বালিয়াকান্দিতে কৃষির আধুনিকায়নে নিরলস কাজ করছেন কৃষি অফিসার রতন কুমার ঘোষ

১৯

পটিয়া হাইওয়ে পুলিশের হাতে দুই চোর সিএনজি সহ আটক

২০

Design & Developed by: BD IT HOST