দেওয়ান মুরাদুজ্জামান মতলব (চাঁদপুর) সংবাদদাতা 
৪ জুলাই ২০২৬, ৯:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকার দাবি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের অলিপুর গ্রামে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (৩ জুলাই) গভীর রাতে এ ঘটনা ঘটে।

দোকান মালিক নাছির জানান, প্রতিদিনের মতো রাত ১০টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়িতে চলে যান। গভীর রাতে দোকানে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে দোকানে থাকা ফ্রিজ, গ্যাস সিলিন্ডারসহ সব মালামাল পুড়ে যায়। এতে তাঁর প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

নাছিরের অভিযোগ, এলাকার কয়েকজনের সঙ্গে তাঁর পূর্ব বিরোধ রয়েছে। সেই বিরোধের জের ধরেই দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে তিনি সন্দেহ করছেন। বিষয়টি তদন্ত করলে প্রকৃত ঘটনা উদ্ঘাটিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

খবর পেয়ে মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নিতে তদন্ত চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা

ঝিনাইদহ জামায়াতের দুই দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

সকল বৈচিত্রের শান্তিপূর্ণ সহাবস্থানই সভ্যতার সংকট উত্তরণের একমাত্র পথ: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

লৌহজংয়ে পদ্মায় অভিযান, ১৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস

মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকার দাবি

আসন্ন ইউপি নির্বাচনে এম. ইলিয়াছ আলীকে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা এলাকাবাসীর

টাইব্রেকারে রাজবাড়ীকে হারিয়ে বরিশাল প্রমিলা দল জয়ী

মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোয়ালন্দের যুব সমাজ ও সুধীজন

কুমারভোগের খড়িয়ায় মাদকবিরোধী সভা: তরুণদের সুরক্ষায় সচেতনতার বার্তা

শ্রীনগর উপজেলা প্রেসক্লাবে মাসিক সভা অনুষ্ঠিত

১০

শ্রীনগরে ঢাকা দোহার সড়কে সড়ক দুর্ঘটনায় বাইক আরোহী গুরুতর আহত

১১

আসন্ন আশ্রাফপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনায় এম. আবু ফয়েজ

১২

সামাজিক কর্মকাণ্ডে আস্থা, সাধারণ সম্পাদক পদে শফিক খানের প্রতি স্থানীয়দের প্রত্যাশা

১৩

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের!

১৪

জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে গ্রুপ চ্যাম্পিয়ন রয়েল চ্যালেঞ্জার্স আটপাড়া

১৫

ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ: পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা

১৬

৪৭ তম বিসিএসে এএসপি পদে সুপারিশ প্রাপ্ত হলেন নেছারাবাদের নাহিদ হাসান

১৭

গোয়ালন্দে খালের ওপর অবৈধ খামার উচ্ছেদ, সময় দিল প্রশাসন

১৮

মধ্যনগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা পেল বৃত্তি, বাইসাইকেল ও সেলাইমেশিন

১৯

আকবরশাহ থানার বিশেষ অভিযানে চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ২ ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরা

২০

Design & Developed by: BD IT HOST