লৌহজং প্রতিনিধি-মোঃ স্বপন বেপারী
৩ জুলাই ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুমারভোগের খড়িয়ায় মাদকবিরোধী সভা: তরুণদের সুরক্ষায় সচেতনতার বার্তা

 

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খড়িয়ায় মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেছেন, মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা করতে পরিবার, সমাজ, প্রশাসন এবং রাজনৈতিক-সামাজিক সংগঠনসহ সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টায় স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে এ কর্মসূচির আয়োজন করে কুমারভোগ ইউনিয়ন বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠন এবং এলাকার সচেতন মহল।
কর্মসূচিতে ‘সুস্থ দেহ, সুন্দর মন—মাদকমুক্ত থাকুক জীবন’, ‘মাদক পরিহার করুন, নিজে বাঁচুন, আগামী প্রজন্মকে বাঁচান’, ‘মাদককে না বলি, সুন্দর জীবন গড়ি’, ‘হয় মাদক ছাড়ো, নয়তো খড়িয়া ছাড়ো’ এবং ‘নতুন আলোয় খড়িয়া হাসবে, যুবশক্তি পাশে থাকবে’—এসব স্লোগানের মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান জানানো হয়।
সভায় কামরুল হাসানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন কুমারভোগ ইউনিয়ন বিএনপির সভাপতি কাওসার তালুকদার। এতে উপস্থিত ছিলেন কুমারভোগ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দল সেকান্দার খান বাবু, লৌহজং থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য বিল্লাল শেখ, কুমারভোগ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রিয়াজ শেখ, সাবেক ছাত্রদল সভাপতি কল্লোল বেপারী, কুমারভোগ ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক লাবু খান, সমাজপ্রধান সুবহান শেখ, সালাম শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভাপতির বক্তব্যে কাওসার তালুকদার বলেন, মাদক দেশের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। শিশু-কিশোরদের মধ্যেও এর বিস্তার উদ্বেগজনক। কুমারভোগ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড থেকে এ সচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে স্থানীয় মুরব্বি ও সচেতন নাগরিকদের সম্পৃক্ত করে এ ধরনের কর্মসূচি পরিচালনা করা হবে।
সেকান্দার খান বাবু বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। সন্তানদের চলাফেরা, বন্ধু নির্বাচন ও কর্মকাণ্ড সম্পর্কে অভিভাবকদের সচেতন থাকতে হবে। পরিবার থেকেই সচেতনতা গড়ে তুলতে পারলে সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করা সম্ভব।
বক্তারা বলেন, মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলে চলবে না; সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসন্ন ইউপি নির্বাচনে এম. ইলিয়াছ আলীকে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা এলাকাবাসীর

টাইব্রেকারে রাজবাড়ীকে হারিয়ে বরিশাল প্রমিলা দল জয়ী

মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোয়ালন্দের যুব সমাজ ও সুধীজন

কুমারভোগের খড়িয়ায় মাদকবিরোধী সভা: তরুণদের সুরক্ষায় সচেতনতার বার্তা

শ্রীনগর উপজেলা প্রেসক্লাবে মাসিক সভা অনুষ্ঠিত

শ্রীনগরে ঢাকা দোহার সড়কে সড়ক দুর্ঘটনায় বাইক আরোহী গুরুতর আহত

আসন্ন আশ্রাফপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনায় এম. আবু ফয়েজ

সামাজিক কর্মকাণ্ডে আস্থা, সাধারণ সম্পাদক পদে শফিক খানের প্রতি স্থানীয়দের প্রত্যাশা

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের!

জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে গ্রুপ চ্যাম্পিয়ন রয়েল চ্যালেঞ্জার্স আটপাড়া

১০

ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ: পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা

১১

৪৭ তম বিসিএসে এএসপি পদে সুপারিশ প্রাপ্ত হলেন নেছারাবাদের নাহিদ হাসান

১২

গোয়ালন্দে খালের ওপর অবৈধ খামার উচ্ছেদ, সময় দিল প্রশাসন

১৩

মধ্যনগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা পেল বৃত্তি, বাইসাইকেল ও সেলাইমেশিন

১৪

আকবরশাহ থানার বিশেষ অভিযানে চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ২ ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরা

১৫

রাঙামাটিতে বিশেষ অভিযানে ৫৮ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

১৬

মৌলভীবাজারের বিশিষ্ট কবি,ছড়াকার, শিক্ষাবিদ মরহুম শেখ নুরুল ইকবাল স্মরণে স্মরণ’সভা অনুষ্ঠিত হয়েছে

১৭

লৌহজংয়ে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১৮

ঝালমুড়ির প্রলোভনে প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, বিক্রেতা গ্রেপ্তার

১৯

কানাডায় সাসকাটন সার্বজনীন পূজা পরিষদের তহবিল সংগ্রহ অনুস্টানে হামলা আহত ১ জন

২০

Design & Developed by: BD IT HOST