স্টাফ রিপোর্টার
৫ জুলাই ২০২৬, ১:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এর পরিবারের কাছে অবরুদ্ধ চার পরিবার

ঝাউচর আমড়া টাওয়ার ১নং গলির ৫৫নং ওয়ার্ড এলাকাধীন ঢাকা হাজারীবাগ থানা এলাকায় একটি পরিবারের কাছে অবরুদ্ধ হয়ে পড়েছে চারটি পরিবার। চলাচলের রাস্তা বন্ধ করায় বসবাসরত মোঃ সবুজ খানের পরিবার, স্ত্রী ও সন্তান বাড়ী থেকে বের হতে পারছে না। মৃত আওলাদ হোসেনের মেয়ে সাথী আক্তার বাড়ী নির্মাণের কথা বলে চার ফুটের রাস্তার সামনে ঘর নির্মাণ করে। এতে আংশিক বন্ধ হয়ে গেলে এলাকাবাসী বিকল্প রাস্তায় চলাচল করে এবং সবুজ খানের বিকল্প রাস্তা না থাকায় তিনি এক ফুটের রাস্তায় কোন মতে চলাচল করিতেছিলেন। গত ০৩/০৫/২০২৬ইং তারিখ সাথী আক্তার গং সেই চলাচলের রাস্তাও বন্ধ করে দেয়। সবুজ খানের স্ত্রী ও সন্তান বাসা হতে বের হতে না পেরে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন করলে হাজারীবাগ থানা পুলিশ তাদেরকে বাড়ী হতে বের করেন এবং বিষয়টি সরেজমিনে দেখে যান। চলাচলের রাস্তার বিষয়ে স্থানীয় হাজারীবাগ থানায় গত ০৪/০৫/২০২৬ইং তারিখে সবুজ খান একটি লিখিত অভিযোগ দায়র করেন। তাতেও কোন প্রকার সুফল পাওয়া যায়নি। পরবর্তীতে সবুজ খান ঢাকা জেলা প্রশাসকের নিকট একটি লিখিত আবেদন করেন গত ০৫/০৫/২০২৬ইং তারিখ বসবাড়ীর চলাচলের রাস্তা বন্ধ থেকে প্রতিকার পাওয়ার জন্য। জেলা প্রশাসক কার্যালয় থেকে সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয় হতে সাথী আক্তার গং কে নোটিশ প্রেরণ করিয়া ০২/০৭/২০২৬ইং তারিখ হাজির হওয়ার কথা থাকলেও তাহারা কেউ হাজির হয় নাই। ভুক্তভোগী সবুজ খান বলেন ত্রিশ বছরের পুরাতন এই রাস্তা আমরা সকলেই ব্যবহার করে আসছি। কেন বা কি কারণে সাথী আক্তার গং রাস্তাটি বন্ধ করে দিলো। আমরা এখন অসহায় হয়ে পড়েছি। বাড়ী থেকে বের হতে পারছি না। পাশের একটি এক ফুটের পথ দিয়ে যেতাম, সেটিও বন্ধ করে দিয়েছে। মোঃ সবুজ খান জেলা প্রশাসকের নিকট আকুল আবেদন জানায় যে, তিনি ভুক্তভোগী পরিবারের জীবন যাপনের কথা ভেবে মানবিক বিবেচনা পূর্বক ব্যবস্থা গ্রহণ করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পলাশবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় সভাপতি নির্বাচন নিয়ে বিতর্ক: যা বললেন নবনির্বাচিত সভাপতি

রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ

এর পরিবারের কাছে অবরুদ্ধ চার পরিবার

হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র বিশেষ অভিযানে ২৮ কে‌জি গাঁজা ও মাইক্রোবাস উদ্ধারসহ ১ মাদক কারবারি আটক

দেড় মাসেও শুরু হয়নি বিনোদপুর কাঁচা বাজারের চান্দিঘর সংস্কার, অবস্থান কর্মসূচিতে ব্যবসায়ীদের ক্ষোভ

চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা

ঝিনাইদহ জামায়াতের দুই দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

সকল বৈচিত্রের শান্তিপূর্ণ সহাবস্থানই সভ্যতার সংকট উত্তরণের একমাত্র পথ: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

লৌহজংয়ে পদ্মায় অভিযান, ১৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস

মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকার দাবি

১০

আসন্ন ইউপি নির্বাচনে এম. ইলিয়াছ আলীকে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা এলাকাবাসীর

১১

টাইব্রেকারে রাজবাড়ীকে হারিয়ে বরিশাল প্রমিলা দল জয়ী

১২

মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোয়ালন্দের যুব সমাজ ও সুধীজন

১৩

কুমারভোগের খড়িয়ায় মাদকবিরোধী সভা: তরুণদের সুরক্ষায় সচেতনতার বার্তা

১৪

শ্রীনগর উপজেলা প্রেসক্লাবে মাসিক সভা অনুষ্ঠিত

১৫

শ্রীনগরে ঢাকা দোহার সড়কে সড়ক দুর্ঘটনায় বাইক আরোহী গুরুতর আহত

১৬

আসন্ন আশ্রাফপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনায় এম. আবু ফয়েজ

১৭

সামাজিক কর্মকাণ্ডে আস্থা, সাধারণ সম্পাদক পদে শফিক খানের প্রতি স্থানীয়দের প্রত্যাশা

১৮

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের!

১৯

জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে গ্রুপ চ্যাম্পিয়ন রয়েল চ্যালেঞ্জার্স আটপাড়া

২০

Design & Developed by: BD IT HOST