মোহাম্মদ ছিবগাতুল্লাহ | স্টাফ রিপোর্টার
২১ জুন ২০২৬, ৬:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীনগরে কৃষিজমি রক্ষার্থে প্রশাসনের আকস্মিক অভিযান অব্যাহত

 

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে কৃষিজমি রক্ষায় অবৈধ বালু ভরাট ও বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত আকস্মিক অভিযান পরিচালনা করছে উপজেলা প্রশাসন। এলাকাবাসীর একাধিক অভিযোগের ভিত্তিতে গভীর রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবৈধভাবে ড্রাম ট্রাকে বালু পরিবহন ও ভরাটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল জানান, অভিযানের সময় অবৈধভাবে বালু পরিবহনে ব্যবহৃত ড্রাম ট্রাকের চালকদের বিরুদ্ধে মামলা দায়ের এবং আর্থিক জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, “রাতের এ ধরনের অভিযানে আমরা অনেক সময় সাংবাদিকদের কাছ থেকেও তথ্য পেয়ে থাকি। অবৈধভাবে বালু আহরণ ও পরিবহনের সঙ্গে জড়িতরা যেকোনো সময় প্রশাসনের জালে ধরা পড়তে পারে। এতে সংশ্লিষ্টরা সতর্ক হবে। এখন থেকে নিয়মিতভাবে এ ধরনের আকস্মিক অভিযান পরিচালনা করা হবে।”

সহকারী কমিশনার (ভূমি) আরও জানান, অভিযানকালে কাউকে সরাসরি ড্রেজার পাইপের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করতে দেখা গেলে তাৎক্ষণিকভাবে ড্রেজার পাইপ ভেঙে ফেলা হবে। এছাড়া কারও হেফাজতে অবৈধভাবে আহরিত বালু পাওয়া গেলে তার বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, অবৈধ বালু উত্তোলন ও কৃষিজমি ভরাট বন্ধে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। কৃষিজমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরে কৃষিজমি রক্ষার্থে প্রশাসনের আকস্মিক অভিযান অব্যাহত

রাজবাড়ীতে নারী ইউপি সদস্যকে মারধরের আসামি গ্রেফতার

পাংশায় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য সজীব গ্রেপ্তার

মধ্যনগরে হামলা-লুটপাট মামলায় দুই আসামি গ্রেফতার

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মধ্যনগরের প্রত্যন্ত ৭ গ্রামে শিক্ষার আলো পৌঁছাতে নতুন বিদ্যালয়ের দাবি

ফুলেল শুভেচ্ছা ও সম্মাননায় বিদায় জানানো হলো শিক্ষক শাহিনুর আলমকে

নৌকাই একমাত্র ভরসা • কৃষি-শিক্ষা-চিকিৎসায় চরবাসী অবহেলিত

গোয়ালন্দে ডাম্পিং স্টেশনের কাজে অনিয়মের অভিযোগ

গোয়ালন্দে মধ্যরাতে প্রশাসনের আকস্মিক অভিযান: জব্দ করা হলো ভেকুর ব্যাটারি

১০

মানিকগঞ্জে শিক্ষকের মারধরে শ্রেণিকক্ষেই প্রস্রাব করে দেয় শিশু, স্কুলে যেতে ভয়

১১

দৌলতদিয়ায় টাস্কফোর্সের ওপর হামলা, হ্যান্ডকাফসহ মাদক ব্যবসায়ী ছিনতাই

১২

র‌্যাব-৯ এর অভিযানে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে ৬৯ বোতল বিদেশী মদ উদ্ধার

১৩

রাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার

১৪

আজকের প্রতিভাধররাই গড়বে আগামীর বাংলাদেশ দেশ— মাসুদ সাঈদী এমপি

১৫

বাহুবলে প্রখ্যাত ভাষাবিদ ড. সৈয়দ মুজতবা আলী স্মৃতি পরিষদের আত্মপ্রকাশ

১৬

ক্যাডেট এএসআই (নিরস্ত্র) (পুরুষ/নারী) পদে নিয়োগসংক্রান্ত ব্রিফিং অনুষ্ঠিত

১৭

সুনামগঞ্জের গাইবান্ধায় ও রামচন্দ্রের অবমাননা সহ বিভিন্ন জায়গায় সনাতনীদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে মানববন্ধন

১৮

দামোধরতপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২ সদস্য বিশিষ্ট ম্যানেজিং কমিটি গঠন

১৯

২৪-এর আত্মত্যাগেই ২৬-এর নির্বাচন ও রাজনৈতিক বাস্তবতা সৃষ্টি হয়েছে ডা.শফিকুর রহমান

২০

Design & Developed by: BD IT HOST