শফিকুল ইসলাম শফিক:সুনামগঞ্জ প্রতিনিধি
২০ জুন ২০২৬, ৬:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

র‌্যাব-৯ এর অভিযানে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে ৬৯ বোতল বিদেশী মদ উদ্ধার

 

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় অভিযান চালিয়ে ৬৯ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯। অভিযানের সময় মাদক কারবারিরা বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যায়।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার ২০ জুন ২০২৬ তারিখে দুপুর ১টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জের একটি আভিযানিক দল বিশ্বম্ভরপুর থানাধীন সিন্দিকালি বাজারে অবস্থান নেয়। দুপুর ১টা ৫৫ মিনিটে সলুকাবাদ ইউনিয়নের মথুরাকান্দি বাজারের ব্রিজ সংলগ্ন পাকা রাস্তায় মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থানরত ২-৩ জন ব্যক্তিকে দেখতে পায় র‌্যাব।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা একটি সাদা প্লাস্টিকের বস্তা ফেলে সুকৌশলে পালিয়ে যায়। ঘটনাস্থল তল্লাশি করে বস্তার ভেতর থেকে ৬৯ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

এ ঘটনায় পলাতক ২-৩ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। জব্দকৃত আলামতসহ মামলাটি বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৯ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে মধ্যরাতে প্রশাসনের আকস্মিক অভিযান: জব্দ করা হলো ভেকুর ব্যাটারি

মানিকগঞ্জে শিক্ষকের মারধরে শ্রেণিকক্ষেই প্রস্রাব করে দেয় শিশু, স্কুলে যেতে ভয়

দৌলতদিয়ায় টাস্কফোর্সের ওপর হামলা, হ্যান্ডকাফসহ মাদক ব্যবসায়ী ছিনতাই

র‌্যাব-৯ এর অভিযানে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে ৬৯ বোতল বিদেশী মদ উদ্ধার

রাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার

আজকের প্রতিভাধররাই গড়বে আগামীর বাংলাদেশ দেশ— মাসুদ সাঈদী এমপি

বাহুবলে প্রখ্যাত ভাষাবিদ ড. সৈয়দ মুজতবা আলী স্মৃতি পরিষদের আত্মপ্রকাশ

ক্যাডেট এএসআই (নিরস্ত্র) (পুরুষ/নারী) পদে নিয়োগসংক্রান্ত ব্রিফিং অনুষ্ঠিত

সুনামগঞ্জের গাইবান্ধায় ও রামচন্দ্রের অবমাননা সহ বিভিন্ন জায়গায় সনাতনীদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে মানববন্ধন

দামোধরতপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২ সদস্য বিশিষ্ট ম্যানেজিং কমিটি গঠন

১০

২৪-এর আত্মত্যাগেই ২৬-এর নির্বাচন ও রাজনৈতিক বাস্তবতা সৃষ্টি হয়েছে ডা.শফিকুর রহমান

১১

ইসলামী আন্দোলন বাংলাদেশ নালিতাবাড়ী উপজেলা শাখার নতুন কমিটি গঠন

১২

মেহেরপুরর বুড়িপোতা সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি

১৩

শিশু ধর্ষণ চেষ্টার মামলায় বৃদ্ধ গ্রেফতার

১৪

গোয়ালন্দে যৌথ অভিযান: বিপুল পরিমাণ অবৈধ জাল ধ্বংস, আটক ১

১৫

দৌলতদিয়ায় ৩৫০ গ্রাম গাঁজাসহ ৭ জনের কারাদণ্ড

১৬

মতলব উত্তরের নবুরকান্দির গর্ব: যুক্তরাষ্ট্রে গণিতে পিএইচডির পূর্ণাঙ্গ বৃত্তি পেলেন সানজিদা আক্তার তুলি

১৭

রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার আসামি ঢাকায় গ্রেফতার

১৮

লৌহজংয়ে যুবক হত্যা, ঘটনাস্থল ঘুরে দেখলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার

১৯

রাজবাড়ীতে ২০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST