চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নরুকান্দি গ্রামের কৃতি সন্তান সানজিদা আক্তার তুলি যুক্তরাষ্ট্রের স্বনামধন্য টুলেন ইউনিভার্সিটিতে গণিত বিষয়ে পিএইচডি (PhD) অধ্যয়নের জন্য পূর্ণাঙ্গ শিক্ষাবৃত্তি অর্জন করেছেন। তার এ সাফল্যে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে।
জানা যায়, তিনি টুলেন ইউনিভার্সিটির স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এ গণিত বিষয়ে উচ্চতর গবেষণার সুযোগ পেয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে প্রায় ৬ কোটি টাকা সমপরিমাণ ফুল ফান্ডেড স্কলারশিপ প্রদান করেছে, যার আওতায় উচ্চশিক্ষা, টিউশন ফি, গবেষণা ও অন্যান্য প্রয়োজনীয় সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে।
সানজিদা আক্তার তুলি মতলব উত্তর উপজেলার নরুকান্দি গ্রামের বাসিন্দা। তিনি মতলব উত্তর উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক সাদেকুর রহমান এবং সহকারী স্বাস্থ্য পরিদর্শক অজুফা সরকার-এর কন্যা।
তুলির এ অসাধারণ অর্জনে পরিবার ও শুভানুধ্যায়ীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা বলেন, তার এ সাফল্য শুধু পরিবারের নয়, পুরো মতলব উত্তর ও চাঁদপুর জেলার জন্য গর্বের বিষয়। ভবিষ্যতে তিনি দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে, সানজিদা আক্তার তুলির এই আন্তর্জাতিক সাফল্যে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও শিক্ষাঙ্গনের ব্যক্তিবর্গ তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
কাউখালীতে ওয়ালটন গ্রাহক সুরক্ষা সুবিধায় ৪৬ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান
১৩
কালুখালীতে স্কুলছাত্রীকে মাইক্রোবাসে তুলে অপহরণের অভিযোগ, থানায় মামলা
১৪
শিমুলবাক ইউনিয়নের সেবক হতে চান মিজানুর রহমান
১৫
শ্রীমঙ্গলে শিশু ধর্ষণের অভিযোগে আনোয়ার মিয়া আটক
১৬
নারায়ণগঞ্জ আইন কলেজের আধুনিক ভবন নির্মাণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
১৭
টাকা নিয়ে বিরোধে জামায়াত কর্মী আসাদুলকে পুড়িয়ে হত্যা, গ্রেপ্তার ৩
১৮
রাজধানীর কোতোয়ালি থানাধীন বাবুবাজার এলাকায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত কর্তৃক অননুমোদিত দেশী,বিদেশী, ভেজাল ঔষধ বিক্রি ও মজুদের দায়ে ০২ জন’কে ০৩ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা এবং বিপুল পরিমাণ নকল ঔষধ ধ্বংস
১৯
নিরাপদ সড়ক ও পেশাদারিত্ব নিশ্চিতে আহলাদীপুরে হাইওয়ে পুলিশের ব্রিফিং