নাজমুল হোসেন, রাজবাড়ী
১৬ জুন ২০২৬, ৪:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টাকা নিয়ে বিরোধে জামায়াত কর্মী আসাদুলকে পুড়িয়ে হত্যা, গ্রেপ্তার ৩

 

রাজবাড়ীর কালুখালীতে জামায়াত কর্মী আসাদুল ইসলাম (২৪) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। ধারের টাকা পরিশোধ না করায় তাকে পরিকল্পিতভাবে হত্যার পর লাশ পুড়িয়ে আলামত নষ্টের চেষ্টা করা হয়েছিল। এ ঘটনায় জড়িত মূল পরিকল্পনাকারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল হক।
গ্রেপ্তারকৃতরা হলেন—কালুখালী উপজেলার সূর্যদিয়া গ্রামের মো. মিজান শেখ (২৪), মো. আব্দুল করিম মোল্লা (৩৫) এবং পশ্চিম রতনদিয়া গ্রামের মো. আনোয়ার মণ্ডল (৪৪)।

পুলিশ জানায়, গত ১৫ জুন সকালে সূর্যদিয়া মাদ্রাসার পেছনের একটি পাটক্ষেত থেকে শাহজাহান মণ্ডলের ছেলে নিখোঁজ আসাদুলের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে কালুখালী থানায় মামলা করলে সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেব্রত সরকারের নেতৃত্বে পুলিশ ও ডিবির একটি দল অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে।

তদন্তে জানা যায়, চার মাস আগে আসামি মিজানের কাছ থেকে ৬৮ হাজার টাকা ধার নেন আসাদুল। নির্ধারিত সময়ে তা পরিশোধ করতে না পারায় বিরোধের জেরে মিজান ও তার সহযোগীরা আসাদুলকে হত্যা করে লাশ পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল হক জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। প্রধান আসামি মিজান শেখ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ঘটনার সাথে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাকা নিয়ে বিরোধে জামায়াত কর্মী আসাদুলকে পুড়িয়ে হত্যা, গ্রেপ্তার ৩

রাজধানীর কোতোয়ালি থানাধীন বাবুবাজার এলাকায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত কর্তৃক অননুমোদিত দেশী,বিদেশী, ভেজাল ঔষধ বিক্রি ও মজুদের দায়ে ০২ জন’কে ০৩ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা এবং বিপুল পরিমাণ নকল ঔষধ ধ্বংস

নিরাপদ সড়ক ও পেশাদারিত্ব নিশ্চিতে আহলাদীপুরে হাইওয়ে পুলিশের ব্রিফিং

লাল তিল কালো করার কারসাজি: রাজবাড়ীতে ২ ব্যবসায়ীর ৬ লাখ টাকা জরিমানা

শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ

পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি

নারায়ণগঞ্জ আইন কলেজের আধুনিক ভবন নির্মাণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

বালিয়াকান্দিতে জলবায়ু স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত

নেছারাবাদ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সাবেক আহবায়কের নামাজে জানাজা অনুষ্ঠিত

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর চট্টগ্রাম বিভাগীয় ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন, নতুন কমিটি গঠন

১০

সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা

১১

শ্রেষ্ঠ ওসি-সহ একাধিক পুরস্কার অর্জন করল আমতলী থানা

১২

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে প্রথম শ্রেণি কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ পাঠ্যধারার সমাপন ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান

১৩

বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

১৪

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদকসহ আটক ৩

১৫

রাজবাড়ীতে গাঁজাসহ ৫ জন গ্রেফতার: মোবাইল কোর্টে সাজা

১৬

গুজব ও অপতথ্য মোকাবিলায় সাংবাদিকদের জোরালো ভূমিকা নিতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

১৭

চালকের অসচেতনতার কারণে এক্সপ্রেসওয়ের ক্ষয়ক্ষতি ও দুর্ঘটনা

১৮

ফেসবুকে অপ-প্রচারের পটিয়া প্রেসক্লাবের বিবৃতিতে প্রতিবাদ

১৯

মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষা ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের জন্য পৃথক মন্ত্রণালয়ের দাবি জানাল ‘মুক্তি যোদ্ধা সন্তান সংসদ

২০

Design & Developed by: BD IT HOST