‎মোহাম্মদ ছিবগাতুল্লাহ
১৫ জুন ২০২৬, ১:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চালকের অসচেতনতার কারণে এক্সপ্রেসওয়ের ক্ষয়ক্ষতি ও দুর্ঘটনা


‎মুন্সিগঞ্জের কামারখোলা রেলওভার ব্রিজ থেকে নামার ঢালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডরেল ভেঙে সড়কের পাশে কাত হয়ে পড়ে গেছে। এ ঘটনায় কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

‎গতকাল সোমবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে ঢাকার সায়েদাবাদের উদ্দেশ্যে ছেড়ে আসা বাসটি কামারখোলা রেলওভার ব্রিজের ঢালে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি এক্সপ্রেসওয়ের গার্ডরেল ভেঙে নিচে নেমে যায় এবং এক্সপ্রেসওয়ে ও সার্ভিস রোডের মাঝামাঝি স্থানে কাত হয়ে আটকে পড়ে।

‎দুর্ঘটনার পর স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

‎ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. দেওয়ান আজাদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালকের অসচেতনতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। এতে এক্সপ্রেসওয়ের গার্ডরেলের ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্ঘটনার পরও বাসটি মূল এক্সপ্রেসওয়ের বাইরে অবস্থান করায় যান চলাচলে কোনো বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়নি।

‎তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা

শ্রেষ্ঠ ওসি-সহ একাধিক পুরস্কার অর্জন করল আমতলী থানা

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে প্রথম শ্রেণি কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ পাঠ্যধারার সমাপন ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান

বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদকসহ আটক ৩

রাজবাড়ীতে গাঁজাসহ ৫ জন গ্রেফতার: মোবাইল কোর্টে সাজা

গুজব ও অপতথ্য মোকাবিলায় সাংবাদিকদের জোরালো ভূমিকা নিতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

চালকের অসচেতনতার কারণে এক্সপ্রেসওয়ের ক্ষয়ক্ষতি ও দুর্ঘটনা

ফেসবুকে অপ-প্রচারের পটিয়া প্রেসক্লাবের বিবৃতিতে প্রতিবাদ

মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষা ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের জন্য পৃথক মন্ত্রণালয়ের দাবি জানাল ‘মুক্তি যোদ্ধা সন্তান সংসদ

১০

নেত্রকোনায় জাবি শিক্ষার্থীকে মারধর ও ব্ল্যাকমেইল: প্রধান আসামি গ্রেপ্তার

১১

মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে অংশীজনদের অংশগ্রহণে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত

১২

নড়াইলে অপ্রশস্ত মহাসড়কে আড়াই বছরে ৭৫ দুর্ঘটনা ঝরেছে ৪৫ প্রাণ, দ্রুত ফোর লেন বাস্তবায়নের দাবি

১৩

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ঝকঝকে মৌলভীবাজার, কিন্তু কুসুমবাগ-চৌমুহনা সড়কের দুর্ভোগ কি শেষ হবে?

১৪

কালুখালীতে নিখোঁজ কলেজছাত্রের হাত-পা বাঁধা অগ্নিদগ্ধ লাশ উদ্ধার

১৫

তথ্য গোপন, সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও দূর্নীতির অভিযোগে বিতর্কে মৌলভীবাজার সওজের নির্বাহী প্রকৌশলী কায়সার হামিদ ওয়েবসাইট থেকেও উধাও কর্মকর্তার ছবি; স্বচ্ছতা নিয়ে নতুন প্রশ্ন

১৬

মৌলভীবাজারে আসছেন প্রধানমন্ত্রী, সৌন্দর্যবর্ধনে ব্যাপক প্রস্তুতি

১৭

তীব্র গরমে লোডশেডিংয়ের যন্ত্রণা, স্বস্তি খুঁজে পাচ্ছে না লৌহজংবাসী

১৮

শেরপুরে কিশোরীদের কর্মসংস্থান, আয়বৃদ্ধিমূলক কর্মকাণ্ড ও টিকাদান প্রশিক্ষণ শেষে সনদ প্রদান

১৯

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর কল্যাণ সভা এবং অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST