নাজমুল হোসেন, রাজবাড়ী
১৫ জুন ২০২৬, ৮:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কালুখালীতে নিখোঁজ কলেজছাত্রের হাত-পা বাঁধা অগ্নিদগ্ধ লাশ উদ্ধার

 

 

রাজবাড়ীর কালুখালী উপজেলায় নিখোঁজের একদিন পর মো. আসাদুজ্জামান (২৪) নামে এক কলেজছাত্রের হাত-পা বাঁধা ও অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে নির্মমভাবে হত্যা করার পর মরদেহে আগুন ধরিয়ে দিয়েছে।
নিহত আসাদুজ্জামান উপজেলার মদাপুর ইউনিয়নের বিল মানুষমারি গ্রামের মো. শাহজাহান মন্ডলের ছেলে।

তিনি মীর মোশাররফ হোসেন কলেজের স্নাতক (পাস) তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং লেখাপড়ার পাশাপাশি বাবার সঙ্গে কৃষিকাজ করতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত রবিবার বাদ আসর বাড়ি থেকে বের হওয়ার পর থেকে আসাদুজ্জামান নিখোঁজ ছিলেন। রাত ৮টার দিকে তিনি সৌদি প্রবাসী দুলাভাইকে কল করে জরুরি ভিত্তিতে ৫ হাজার টাকা চান। এরপর থেকেই তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। সোমবার সকালে স্থানীয় কৃষকেরা মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া গ্রামের একটি পাটক্ষেতের পাশে তার হাত-পা বাঁধা ও অগ্নিদগ্ধ মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

স্বজন ও স্থানীয়রা জানান, আসাদুজ্জামান অত্যন্ত নম্র স্বভাবের ছিলেন এবং এলাকায় তার কোনো শত্রু ছিল না। এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তারা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।

খবর পেয়ে কালুখালী থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) দেবব্রত সরকার বলেন, “এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। আশা করছি দ্রুতই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে অপ্রশস্ত মহাসড়কে আড়াই বছরে ৭৫ দুর্ঘটনা ঝরেছে ৪৫ প্রাণ, দ্রুত ফোর লেন বাস্তবায়নের দাবি

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ঝকঝকে মৌলভীবাজার, কিন্তু কুসুমবাগ-চৌমুহনা সড়কের দুর্ভোগ কি শেষ হবে?

কালুখালীতে নিখোঁজ কলেজছাত্রের হাত-পা বাঁধা অগ্নিদগ্ধ লাশ উদ্ধার

তথ্য গোপন, সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও দূর্নীতির অভিযোগে বিতর্কে মৌলভীবাজার সওজের নির্বাহী প্রকৌশলী কায়সার হামিদ ওয়েবসাইট থেকেও উধাও কর্মকর্তার ছবি; স্বচ্ছতা নিয়ে নতুন প্রশ্ন

মৌলভীবাজারে আসছেন প্রধানমন্ত্রী, সৌন্দর্যবর্ধনে ব্যাপক প্রস্তুতি

তীব্র গরমে লোডশেডিংয়ের যন্ত্রণা, স্বস্তি খুঁজে পাচ্ছে না লৌহজংবাসী

শেরপুরে কিশোরীদের কর্মসংস্থান, আয়বৃদ্ধিমূলক কর্মকাণ্ড ও টিকাদান প্রশিক্ষণ শেষে সনদ প্রদান

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর কল্যাণ সভা এবং অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মাধবপুরের কালিগঞ্জ বাজারে ডিবি পুলিশের অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

মৌলভীবাজারের উত্তর কলিমাবাদে ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন: দুই আসামি গ্রেপ্তার-  স্বীকারোক্তিমূলক জবানবন্দি

১০

নিখোঁজ মাদরাসা ছাত্র ইরফান প্রধানের সন্ধান চায় পরিবার

১১

ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের উদ্যোগে মানিকগঞ্জের শিবালয়ে মাছচাষিদের প্রশিক্ষণ

১২

বাংলাদেশ জামায়াতে ইসলামী নেছারাবাদ উপজেলা শাখার আয়োজনে দিনব্যাপী “কর্মী শিক্ষাশিবির-২০২৬” অনুষ্ঠিত

১৩

মৌলভীবাজার জেলা জামায়াতের নির্বাচনী দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

১৪

মৌলভীবাজারের উত্তর কলিমাবাদে ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন: দুই আসামি গ্রেপ্তার-  স্বীকারোক্তিমূলক জবানবন্দি

১৫

আমতলীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৬

মধ্যনগরে নদী পারাপারে ছাত্রছাত্রী ও এলাকাবাসীর জন্য নৌকা উপহার দিলেন এমপি কামরুজ্জামান কামরুল

১৭

এস,এস,জে,আর, সংগঠন এর অফিস উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৮

গোয়ালন্দে স্কুলছাত্রীকে গণধর্ষণ: গাজীপুর থেকে প্রধান আসামি রায়হান গ্রেপ্তার

১৯

লৌহজংয়ে পৃথক অভিযানে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST