বাংলাদেশ জামায়াতে ইসলামীর মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে নির্বাচনী দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৩জুন ২০২৬ইং সকালে শহরের সাইফুর রহমান অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন বিভাগের সদস্য সচিব মোহাম্মদ আব্দুর রব।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দলীয় প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে ঐ ব্যক্তি দেশ, জাতি ও সমাজের জন্য কতটুকু কল্যাণকর ভূমিকা রাখতে পারবেন, সে বিষয়টি বিবেচনায় নিয়ে চূড়ান্ত sকরতে হবে।তিনি আরো বলেন, জনগণ সব সময় যোগ্য ও সৎ প্রার্থীকে বেছে নিতে চায়। তাই কাল বিলম্ব না করে জনগণের কাছে সময়মতো পৌঁছে তাদের আস্থা অর্জন করতে হবে। প্রার্থীকে জননেতা হতে হবে।
তিনি আরও বলেন, বর্তমানে জুলাই সনদ নিয়ে সরকারের নানা ধরনের টালবাহানা দেশবাসী প্রত্যক্ষ করছে। একইভাবে আগামী স্থানীয় সরকার নির্বাচনে সঠিক ব্যক্তিকে যাচাই-বাছাই করা না হলে জনগণকে হতাশাজনক পরিস্থিতির মুখোমুখি হতে পারে। ভোটকে একটি আমানত উল্লেখ করে তিনি বলেন, “এই দেশে যারা জনগণের আমানতের খেয়ানত করেছে, তারা দীর্ঘদিন টিকে থাকতে পারেনি। বর্তমানে জুলাই সনদের সাথে যারা প্রতারণা করছে, তাদের চূড়ান্ত পরিণতি কল্যাণকর হবে না ইনশাআল্লাহ।
মোহাম্মদ আব্দুর রব বলেন, “আন্দোলন, সংগঠন ও নির্বাচন—এ তিনটি বিষয় একে অপরের পরিপূরক।” তিনি নির্বাচন পরিচালক, প্রার্থী ও জনশক্তির দায়িত্ব ও গুরুত্ব তুলে ধরেন এবং একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে আত্মনিয়োগ করার আহ্বান জানান।
প্রাণবন্ত এ কর্মশালায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহ আলাউদ্দিন, জেলা সহকারী সেক্রেটারি আজিজ আহমদ কিবরিয়া, সদর উপজেলা আমীর ফখরুল ইসলাম, মৌলভীবাজার পৌর আমীর তাজুল ইসলাম, কুলাউড়া উপজেলা আমীর আব্দুল মুনতাজিম। এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ ও স্থানীয় নির্বাচনের প্রার্থীগণ কর্মশালায় অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST