সারা দেশের মতো চাঁদপুরের মতলব উত্তর উপজেলার শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানচর্চা ও উদ্যোক্তা মনোভাব বিকাশে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) সকালে মতলব উত্তর উপজেলা হলরুমে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডঃ মোহাম্মদ জালাল উদ্দিন।
এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম-এর আয়োজনে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি’র সভাপতিত্বে অনুষ্ঠিত বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করেন- উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম।
উদ্বোধন শেষে অতিথিরা মতলব উত্তর উপজেলার দশটি শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে উদ্ভাবনী বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
এ সময় পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ নান্নু মিয়া প্রধান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান,যুগ্ম সাধারণ সম্পাদক, আনিসুজ্জামান (আনিস), সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, তোফায়েল আহমেদ পাটোয়ারী, জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু’সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।