নেত্রকোনা প্রতিনিধি:মহিউদ্দিন
১৫ জুন ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেত্রকোনায় জাবি শিক্ষার্থীকে মারধর ও ব্ল্যাকমেইল: প্রধান আসামি গ্রেপ্তার

 

নেত্রকোনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর, টাকা ও মোবাইল ছিনতাই এবং ভয়ংকর ব্ল্যাকমেইলের ঘটনায় মূল হোতা শিপন আহাম্মদ তালুকদার রাতুলকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ১০ জুন সন্ধ্যায় নেত্রকোনা সদর থানাধীন নতুন বাইপাস এলাকায় সিএনজি থেকে ভুলবশত নেমে পড়েন ভুক্তভোগী শিক্ষার্থী। এ সময় পূর্বধলা থানা এলাকার শালদিয়া ঈদগাহ মাঠ সংলগ্ন নির্জন এলাকায় তিন ছিনতাইকারী তাকে ঘিরে ফেলে। ধারালো চাকু ধরে তাকে জিম্মি করে এবং তার প্যান্টের পকেটে থাকা নগদ ৪,৫৬০ টাকা ও ১০,০০০ টাকা মূল্যের মোবাইল ছিনিয়ে নেয়।
​ছিনতাইকারীরা এখানেই থামেনি; ভুক্তভোগীর মোবাইল থেকে বিকাশ অ্যাপ ব্যবহার করে ১৫০০ টাকা ঋণ নিয়ে এবং আরও ১৫০০ টাকা তাদের ব্যক্তিগত নম্বরে সেন্ড মানি করে নেয়।সবচেয়ে ভয়াবহ বিষয় হলো, ভুক্তভোগীর মোবাইলের ফেসবুক আইডি চেক করে তারা যখন জানতে পারে সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তখন তাকে ‘জুলাই যোদ্ধা’, ‘শিবির’ এবং ‘রাজাকার’ আখ্যা দিয়ে জোরপূর্বক জয় বাংলা স্লোগান দিতে বাধ্য করা হয়। এই দৃশ্য ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে নিয়মিত ব্ল্যাকমেইল করার পরিকল্পনা করে দুর্বৃত্তরা। ঘটনার পর ভুক্তভোগী পূর্বধলা থানায় মামলা দায়ের করলে (মামলা নং-১৯, তারিখ-১১/০৬/২০২৬), পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলামের নির্দেশে বিশেষ অভিযান চালানো হয়। গত ১৩ জুন দিবাগত রাত ১১:৩০ মিনিটে ময়মনসিংহের চরপাড়া এলাকা থেকে প্রধান আসামি শিপন আহাম্মদ তালুকদার রাতুলকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ভুক্তভোগীর ছিনিয়ে নেওয়া মোবাইল এবং নগদ ৪,৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।​জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঠানো হয়েছে এবং এই চক্রের বাকি সদস্যদের ধরতে জোরদার অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা

শ্রেষ্ঠ ওসি-সহ একাধিক পুরস্কার অর্জন করল আমতলী থানা

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে প্রথম শ্রেণি কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ পাঠ্যধারার সমাপন ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান

বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদকসহ আটক ৩

রাজবাড়ীতে গাঁজাসহ ৫ জন গ্রেফতার: মোবাইল কোর্টে সাজা

গুজব ও অপতথ্য মোকাবিলায় সাংবাদিকদের জোরালো ভূমিকা নিতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

চালকের অসচেতনতার কারণে এক্সপ্রেসওয়ের ক্ষয়ক্ষতি ও দুর্ঘটনা

ফেসবুকে অপ-প্রচারের পটিয়া প্রেসক্লাবের বিবৃতিতে প্রতিবাদ

মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষা ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের জন্য পৃথক মন্ত্রণালয়ের দাবি জানাল ‘মুক্তি যোদ্ধা সন্তান সংসদ

১০

নেত্রকোনায় জাবি শিক্ষার্থীকে মারধর ও ব্ল্যাকমেইল: প্রধান আসামি গ্রেপ্তার

১১

মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে অংশীজনদের অংশগ্রহণে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত

১২

নড়াইলে অপ্রশস্ত মহাসড়কে আড়াই বছরে ৭৫ দুর্ঘটনা ঝরেছে ৪৫ প্রাণ, দ্রুত ফোর লেন বাস্তবায়নের দাবি

১৩

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ঝকঝকে মৌলভীবাজার, কিন্তু কুসুমবাগ-চৌমুহনা সড়কের দুর্ভোগ কি শেষ হবে?

১৪

কালুখালীতে নিখোঁজ কলেজছাত্রের হাত-পা বাঁধা অগ্নিদগ্ধ লাশ উদ্ধার

১৫

তথ্য গোপন, সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও দূর্নীতির অভিযোগে বিতর্কে মৌলভীবাজার সওজের নির্বাহী প্রকৌশলী কায়সার হামিদ ওয়েবসাইট থেকেও উধাও কর্মকর্তার ছবি; স্বচ্ছতা নিয়ে নতুন প্রশ্ন

১৬

মৌলভীবাজারে আসছেন প্রধানমন্ত্রী, সৌন্দর্যবর্ধনে ব্যাপক প্রস্তুতি

১৭

তীব্র গরমে লোডশেডিংয়ের যন্ত্রণা, স্বস্তি খুঁজে পাচ্ছে না লৌহজংবাসী

১৮

শেরপুরে কিশোরীদের কর্মসংস্থান, আয়বৃদ্ধিমূলক কর্মকাণ্ড ও টিকাদান প্রশিক্ষণ শেষে সনদ প্রদান

১৯

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর কল্যাণ সভা এবং অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST