নাজমুল হোসেন, রাজবাড়ী
১৫ জুন ২০২৬, ১:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে গাঁজাসহ ৫ জন গ্রেফতার: মোবাইল কোর্টে সাজা

 

 

রাজবাড়ী শহরের বিনোদপুর লক্ষীকোল ও লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান চালিয়ে গাঁজাসহ হাতেনাতে ৫ যুবককে গ্রেফতার করা হয়েছে।

আজ ১৫ জুন (সোমবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।

পরে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ আসামিদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), রাজবাড়ীর যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জনাব মোঃ আবুবকর সিদ্দিক, জনাব মো: আশিকুজ্জামান ও জনাব মো: মিজানুর রহমান।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর থানাধীন বিনোদপুর লক্ষীকোল ও লোকোশেড এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় দেহ তল্লাশি করে গাঁজাসহ হাতেনাতে ৫ জনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— সজ্জনকান্দা এলাকার মো: আবিদ হোসেন রাতুল (২৬) ও জাহিদুল হাসান হিমেল (২৭), বার্থা এলাকার মো: মনির রায়হান (১৯) ও রিপাত (১৯) এবং ভবানিপুর এলাকার সাধন সরকার (৩২)।

পরবর্তীতে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮’ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক আসামিদের দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন।

রাজবাড়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক জানান, মাদকমুক্ত সমাজ গঠনে জেলা প্রশাসনের সহযোগিতায় তাদের এই ধরনের চিরুনি অভিযান ও মোবাইল কোর্ট নিয়মিত অব্যাহত থাকবে।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা

শ্রেষ্ঠ ওসি-সহ একাধিক পুরস্কার অর্জন করল আমতলী থানা

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে প্রথম শ্রেণি কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ পাঠ্যধারার সমাপন ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান

বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদকসহ আটক ৩

রাজবাড়ীতে গাঁজাসহ ৫ জন গ্রেফতার: মোবাইল কোর্টে সাজা

গুজব ও অপতথ্য মোকাবিলায় সাংবাদিকদের জোরালো ভূমিকা নিতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

চালকের অসচেতনতার কারণে এক্সপ্রেসওয়ের ক্ষয়ক্ষতি ও দুর্ঘটনা

ফেসবুকে অপ-প্রচারের পটিয়া প্রেসক্লাবের বিবৃতিতে প্রতিবাদ

মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষা ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের জন্য পৃথক মন্ত্রণালয়ের দাবি জানাল ‘মুক্তি যোদ্ধা সন্তান সংসদ

১০

নেত্রকোনায় জাবি শিক্ষার্থীকে মারধর ও ব্ল্যাকমেইল: প্রধান আসামি গ্রেপ্তার

১১

মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে অংশীজনদের অংশগ্রহণে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত

১২

নড়াইলে অপ্রশস্ত মহাসড়কে আড়াই বছরে ৭৫ দুর্ঘটনা ঝরেছে ৪৫ প্রাণ, দ্রুত ফোর লেন বাস্তবায়নের দাবি

১৩

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ঝকঝকে মৌলভীবাজার, কিন্তু কুসুমবাগ-চৌমুহনা সড়কের দুর্ভোগ কি শেষ হবে?

১৪

কালুখালীতে নিখোঁজ কলেজছাত্রের হাত-পা বাঁধা অগ্নিদগ্ধ লাশ উদ্ধার

১৫

তথ্য গোপন, সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও দূর্নীতির অভিযোগে বিতর্কে মৌলভীবাজার সওজের নির্বাহী প্রকৌশলী কায়সার হামিদ ওয়েবসাইট থেকেও উধাও কর্মকর্তার ছবি; স্বচ্ছতা নিয়ে নতুন প্রশ্ন

১৬

মৌলভীবাজারে আসছেন প্রধানমন্ত্রী, সৌন্দর্যবর্ধনে ব্যাপক প্রস্তুতি

১৭

তীব্র গরমে লোডশেডিংয়ের যন্ত্রণা, স্বস্তি খুঁজে পাচ্ছে না লৌহজংবাসী

১৮

শেরপুরে কিশোরীদের কর্মসংস্থান, আয়বৃদ্ধিমূলক কর্মকাণ্ড ও টিকাদান প্রশিক্ষণ শেষে সনদ প্রদান

১৯

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর কল্যাণ সভা এবং অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST